প্যারিস: উদ্বোধনের আগেই ‘নাশকতা’?

কয়েক ঘণ্টার অপেক্ষা। তারপরই ফ্রান্সের রাজধানী প্যারিসে অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক সূচনা। অথচ তার আগে, সেদেশের দ্রুত-গতির টিজিভি রেল নেটওয়ার্কে ব্যাপক হামলা-অগ্নিসংযোগের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ফ্রান্সের জাতীয় রেল পরিষেবা প্রদানকারী সংস্থা এসএনসিএফ জানিয়েছে, রেল ব্যবস্থাকে অচল করে দিতে ‘বিদ্বেষমূলক হামলা’ চালানো হয়েছে।

অগ্নিসংযোগকারীরা প্যারিসের সঙ্গে অন্যান্য শহরের রেল সংযোগস্থলগুলিকে হামলার নিশানা করেছে। যার ফলে বেশকিছু রেললাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। যাত্রীদেরকে ভ্রমণ বাতিল করতে হয়েছে এবং তাদেরকে রেলস্টেশনে আসতেও মানা করা হয়েছে। ফরাসি সংবাদমাধ্যমে রেল কোম্পানি এসএনসিএফ এর প্রেসিডেন্ট বলেন, এই ঘটনার জেরে ৮ লক্ষ যাত্রী দুর্ভোগে পড়েছেন। তিনি জানান, রেল নেটওয়ার্ককে অলিম্পিক গেমসের জন্য প্রস্তুত করা হয়েছিল। কিন্তু এখন এই নেটওয়ার্ক যত দ্রুত সম্ভব সচল করতে শত শত অফিসার এবং কর্মীকে কাজে লাগাতে হচ্ছে।

এসএনসিএফ বলছে, বৃহস্পতিবার রাতভর রেল নেটওয়ার্ককে অচল করে দিতে দফায় দফায় ব্যাপক হামলা হয়। প্যারিসের পশ্চিম, উত্তর এবং পূর্বে চলে যাওয়া টিজিভি রেল লাইনগুলির তিন জায়গায় আগুন জ্বলতে শুরু করে। ইচ্ছাকৃতভাবেই রেললাইনে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে দাবি কর্তৃপক্ষের। তবে দক্ষিণের একটি জায়গায় অগ্নিসংযোগের চেষ্টা রুখে দিয়েছে পুলিশ। ফলে ওই এলাকার লাইনগুলো অক্ষত আছে। তদন্তের দায়িত্বে থাকা অফিসাররা এই ধারাবাহিক ঘটনাগুলিকে ‘নাশকতামূলক কর্মকাণ্ড’ বলে চিহ্নিত করেছেন।

এসএনসিএফ এক বিবৃতিতে জানিয়েছে, রেললাইনে ট্রেন চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হয়েছে। ভিন্ন লাইন দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হচ্ছে। তবে বহু ট্রেনযাত্রাই বাতিল করতে হচ্ছে। অলিম্পিক গেমসের আগে যাত্রীদের এই ভোগান্তির জন্য দুঃখপ্রকাশ করেছে এসএনসিএফ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube