শরীরে আঘাতের চিহ্ন, খাস কলকাতায় উদ্ধার তরুণীর বস্তাবন্দী পচাগলা দেহ!

বস্তাবন্দী এক তরুণীর দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। মঙ্গলবার দুপুরে রিজেন্ট পার্ক এলাকায় বস্তায় মোড়া দেহ উদ্ধার হয়েছে। শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মৃতদেহ এখনও শনাক্ত করা যায়নি বলেই খবর। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার দুপুরে রিজেন্ট পার্ক এলাকায় শান্তিনগর খালের ব্রিজের নীচে একটি দেহ দেখা যায়। তার ভিতরে মৃতদেহ আছে বুঝতে পেরেই পুলিশে খবর দেওয়া হয়। তারা এসে ওই মহিলার মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য এমআর বাঙ্গুর হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত তরুণীর আনুমানিক বয়স ২৫-৩০ বছরের কাছাকাছি। তাঁর পরনে কমলা রঙয়ের জামা ও কালো প্যান্ট ছিল। শরীরে আঘাতের চিহ্ন রয়েছে তবে কী কারণে মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই তা জানা যাবে। প্রাথমিকভাবে তদন্ত শুরু করেছে রিজেন্ট পার্ক থানার পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube