বৃষ্টির জেরে ভয়াবহ পরিস্থিতি রাজধানী দিল্লিতে। যার ফলে ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা। কোচিং সেন্টারের বেসমেন্টে জল ঢুকে কার্যত বন্যা পরিস্থিতি তৈরি হয়ে যায়। প্রাণ হারিয়েছেন একাধিক। গ্রেফতার করা হয়েছে ওই কোচিং সেন্টারের মালিককে।
পুলিশ সূত্রে খবর, দিল্লির ওল্ড রাজেন্দ্র নগরে আইএএস কোচিং সেন্টারে দুর্ঘটনাটি ঘটেছে। তার বেসমেন্টে জল ঢুকে যায়, যা বিপদসীমার মাত্রা অতিক্রম করে। এরফলে তিন পড়ুয়ার নিখোঁজ হওয়ার খবর সামনে আসে। পরে তল্লাশি চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজন মেয়ে এবং একজন ছেলে। খবর পেয়ে দমকল ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ঘটনাস্থলে যায়। স্থানীয় মেয়র ও বিধায়কও ওই কোচিং সেন্টারে গিয়েছেন। পাইপের সাহায্যে জল পাম্প করে বাইরে বের করার চেষ্টা করা হচ্ছে।
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন দিল্লির মন্ত্রী অতিশী মারলেনা। তিনি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানিয়েছেন, এই ঘটনায় দোষীদের শনাক্ত করে শাস্তির ব্যবস্থা দেওয়া হবে। শনিবার রাতেই কোচিং সেন্টারের মালিক ও কোঅর্ডিনেটরকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত চালাচ্ছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

