নিউজটাইম ওয়েবডেস্ক : নোভেল করোনা ভাইরাস মোকাবিলা নিয়ে সমস্ত বিরোধী দলগুলির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী ৮ই এপ্রিল ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবে এই বৈঠক। করোনা সম্পর্কে এই প্রথম বিরোধী দলগুলির মুখোমুখু হবেন প্রধান মন্ত্রী। এই ভয়ানক ভাইরাসের সংক্রমণ রুখতে দেশব্যাপী লকডাউন ইতিমধ্যেই ঘোষণা করেছে ভারত।
সংসদে ৫ জনের বেশি সদস্য আছে এমন রাজনৈতিক দলগুলিকেই আমন্ত্রন জানানো হবে, বলে জানান সংসদ বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশী। করোনা রুখতে সোশ্যাল ডিসট্যান্সিং এর ওপর জোর দেওয়া হচ্ছে, তাই এই বৈঠক হবে ভিডিও কনফারেন্সে। বহু প্রতিক্ষিত এই সর্বদলীয় বৈঠক অবশেষে হচ্ছে বলে খুশি সমস্ত বিরোধী দলগুলি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

