নিউজটাইম ওয়েবডেস্ক : করোনা মহামারীতে কেঁপে গেছে গোটা বিশ্ব। প্রতিশেধকহীন আণুবিক্ষণিক এই শত্রুর মোকাবিলা করতে গিয়ে ঘাম ছুঠেছে বিশ্বের বিশাল শক্তিধর দেশগুলিরও। আক্রান্ত দুর্বল দেশগুলিও, তাদের অবস্থা বেশ খারাপ। বিশ্বের প্রায় সমস্ত বড় বাণিজ্যিক সংস্থাগুলি, ও ব্যবসায়ীরা নানান ভাবে সাহায্য করছেন এই মোকাবিলায়। সাহায্য এসেছে রূপোলী পর্দার তারকা এবং বহু ক্রীড়াবীদদের তরফ থেকেও।
এবার করোনা মোকাবিলায় মাঠে নামলেন টাইটানিক খ্যাত লিওনার্দো ডি ক্যাপ্রিও। তাঁর নেতৃত্বে মার্কিন যুক্ত রাষ্ট্রে তৈরি হল খাদ্য তহবিল। করোনার মত আন্তর্জাতিক মহামারীর জন্যে সমগ্র বিশ্বের নিত্য জীবন প্রায় থমকে গেছে। ৪৫টিরও বেশি দেশে চলছে লকডাউন। এতে সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দরিদ্র খেটে খাওয়া মানুষেরা। বন্ধ হয়েছে অসংগঠিত ক্ষেত্রের কর্মচারীদের আয়, দিনমজুরেরও আয় বন্ধ কারণ বেশির ভাগ কার্যক্ষেত্র বন্ধ সোশ্যাল ডিসট্যান্সিং এর জেরে। চরম আর্তিক সংকটের মুখে পড়েছে সাধারণ মানুষ। এই জন্যেই লিওনার্দো শুরু করলেন আমেরিকান ফুড ফান্ড। এই উদ্যোগে তাঁর সাথে আছেন লরেন পাওয়েল যোবস। এছাড়া অ্যাপেল ও ফোর্ড ফাউন্ডেশনও সাহায্য করছে তাঁর এই প্রচেষ্টায়। এই প্রসঙ্গে লিওনার্দো জানান, ওয়ার্ল্ড সেন্ট্রাল কিচেন এবং ফিডিং আমেরিকার অনুপ্রেরণায় শুরু করেছেন তাঁর এই উদ্যোগ। চুড়ান্ত অভাবে থাকা মানুষের পাশে দাঁড়ানোর কাজে নিযুক্ত হলেন তিনি। জানান, এখনও পর্যন্ত ১২ মিলিয়ন মার্কিন ডলার একত্র করতে পেরেছে তার সংস্থা।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

