কেমন ছবি উঠল? নিজের ছবি খুঁটিয়ে দেখছে শিম্পাঞ্জি!

।। স্নেহা চক্রবর্তী ।।

জঙ্গলে গিয়ে শিম্পাঞ্জির ছবি তুলেছেন জনপ্রিয় এক চিত্রগ্রাহক। হঠাৎ সেটাই নজরে পড়ে শিম্পাঞ্জির। এরপরই চিত্রগ্রাহকের হাতে ক্যামেরা দেখে রীতিমতো কোলে ঝাপিয়ে পড়ে সে। তারপরই ঘটল মজার সেই কাণ্ড। চিত্রগ্রাহক কেমন ছবি তুলেছেন, তা এক এক করে দেখতে শুরু করল সে। নিজেই ক্যামেরা হাতে নিয়ে প্রত্যেকটি ছবি দেখতে থাকল শিম্পাঞ্জিটি।

সামাজিক মাধ্যমে এই মজার ভিডিয়োটি পোস্ট করেছেন জনপ্রিয় চিত্রগ্রাহক জেসি পিয়েরি। সেখানে দেখা যাচ্ছে, তিনি ছবি তোলার উদ্দ্যেশ্যে জঙ্গলে গিয়েছিলেন। বেশ কিছু পোজে একটি শিম্পাঞ্জির ছবি ক্যামেরাবন্দী করেন। তারপরই শিম্পাঞ্জিটি তাঁর ডিএসএলআর ক্যামেরা হাতে নিয়েছেন। ক্যামেরার স্ক্রিনে আঙুল দিয়ে সরিয়ে পরপর নিজের ছবিগুলি দেখে যাচ্ছে সে। দেখে মনে হচ্ছে, পিয়েরি কেমন ছবি তুলেছেন, সেটাই যেন খুঁটিয়ে দেখছে সে। এই ভিডিয়ো দেখে মজা পেয়েছেন নেটিজেনরাও।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube