নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
বেলুন নিয়ে দুই কোরিয়ার মধ্যে রাজনীতির পারদ যেন কিছুতেই নামছে না । বুধবার দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের দফতরের সামনে উত্তর কোরিয়ার আবর্জনা ভর্তি বেলুন শনাক্ত হওয়ার পর, গত ২৪ ঘণ্টায় পিয়ংইয়ং আরও প্রায় পাঁচ শতাধিক আবর্জনা বোঝাই বেলুন পাঠিয়েছে সিওলের আকাশে । যার ফলে একটি ফ্লাইট বিঘ্নিত হওয়া ছাড়াও দুটি বাড়ির ছাদে বেলুন পড়ে আগুন ধরে যাওয়ার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার প্রশাসনিক কর্তারা । কোরিয়া এয়ারপোর্টস কর্পোরেশনের এক কর্তা বলেন, বুধবার সন্ধ্যায় এমন একটি সন্দেহজনক বেলুনের কারণে সিউলের গিম্পো বিমানবন্দরে দুই ঘণ্টার জন্য বিমানের ওঠা-নামা স্থগিত রাখা হয় । ওদিকে, সিওল লাগোয়া গিয়ং গি প্রদেশে একটি আবাসিক ভবনের ছাদে পড়া বেলুনে আগুন ধরে যায় । পরে দমকল কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন । দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী জানিয়েছে, জঞ্জাল ভর্তি কয়েকটি বেলুনে ‘টাইমড পপার’ ছিল । সেটিই আগুন লাগার কারণ বলে মনে করা হচ্ছে । দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফের মুখপাত্র লি সুং-জুন সাংবাদিকদের বলেন, ‘আবর্জনা ভর্তি বেলুনের সঙ্গে একটি টাইমার সংযুক্ত করা হয় । যা একটি নির্দিষ্ট সময় পেরিয়ে যাওয়ার পরে, বেলুন উড়িয়ে আবর্জনা ছড়িয়ে দেয়’ । বৃহস্পতিবার পর্যন্ত ৪৮০টি বেলুন দক্ষিণ কোরিয়ায় পড়েছে বলে জানান লি । সম্প্রতি কয়েক সপ্তাহে উত্তর কোরিয়া থেকে পাঠানো এমন বেলুনের কারণে দক্ষিণ কোরিয়ার প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর ইনচিয়নে বেশ কয়েকবার বিমান পরিবহনে বিঘ্ন ঘটে । সংবাদ সংস্থায় প্রকাশ, দক্ষিণ কোরিয়ার মানবাধিকারকর্মী এবং পিয়ংইয়ং বিরোধীরাও উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সমালোচনামূলক লিফলেট ভরা বেলুন বছরের পর বছর ধরে সীমান্তের ওপারে পাঠিয়ে চলেছেন । চলতি মাসের শুরুর দিকে উত্তর কোরিয়ার জাতীয় গণমাধ্যমে প্রচারিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার নেতার প্রভাবশালী বোন কিম ইয়ো জং, দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে নোংরা লিফলেট ভরা বেলুন, দেশের সীমান্তের কাছে পাঠানোর অভিযোগ করেছিলেন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

