হ্যারিসকে সমর্থন ওবামা দম্পতির

সব বিতর্কের অবসান। এবার ডেমোক্র্যাটিক দলের প্রার্থী হিসেবে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসকে আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে সমর্থন জানালেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল। শুক্রবার এক মিনিটের একটি ভিডিও ফোনকলে হ্যারিসকে এই সমর্থন জানাতে দেখা গেছে ওবামা দম্পতিকে। আমেরিকার আসন্ন নির্বাচনে বারাক ওবামা প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে কমলা হ্যারিসকে সমর্থন দেবেন কিনা, সেটা নিয়ে কয়েক দিন ধরেই নানা জল্পনা ছিল। সংবাদ সংস্থা জানিয়েছে, যৌথ এক বিবৃতিতে ওবামা এবং মিশেল বলেন, তাঁরা বিশ্বাস করেন, কমলা হ্যারিসের ‘দূরদর্শিতা, বিশিষ্টতা এবং ক্ষমতাও’ আছে যেটা এই গুরুত্বপূর্ণ মুহূর্তে থাকাটা জরুরি।

প্রেসিডেন্ট জো বাইডেন গত রবিবার নির্বাচনি দৌড় থেকে সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিস যে শতাধিক বিশিষ্ট ডেমোক্র্যাট নেতার সঙ্গে কথা বলেছিলেন, তার মধ্যে অন্যতম ছিলেন বারাক ওবামাও। তবে বাইডেন সরে যাওয়ার সময় এক বিবৃতিতে ওবামা এই প্রস্থানের প্রশংসা করলেও, হ্যারিসকে তখন সমর্থন করেননি। কিন্তু হ্যারিস খুব দ্রুতই প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে সংখ্যাগরিষ্ঠ ডেমোক্র্যাট ডেলিগেটের সমর্থন আদায় করেন। আগামী মাসে রিপাবলিক্যান শিবিরের জাতীয় কনভেনশনে হ্যারিসকেই আনুষ্ঠানিকভাবে দলের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হবে। শুক্রবার বারাক ওবামা বলেন, কমলা হ্যারিসকে সমর্থন জানানোর চেয়ে গর্বের আর কিছু তাদের জন্য হতে পারত না। হ্যারিসকে জয়ী করতে ‘সম্ভাব্য সবকিছু’ করবেন বলেও তাঁরা প্রতিশ্রুতি দিয়েছেন। ওবামার স্ত্রী মিশেল বলেন, ‘আমি আপনাকে নিয়ে গর্বিত। এই নির্বাচন ঐতিহাসিক হতে চলেছে’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube