এবার থেকে শান্তিনিকেতনে রবীন্দ্র ভবন মিউজিয়াম দেখতে আসা পর্যটকদের গুনতে হবে অতিরিক্ত মাসুল । বিশ্বভারতীর এই সিদ্ধান্তে অনেকটাই অখুশি দূর দূরান্ত থেকে আসা পর্যটকরা । হঠাৎই বিশ্বভারতীর এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে নোটিশ বোর্ডে ।
জানা যায়, আগে রবীন্দ্রভবনের প্রবেশ মূল্য ছিল বিদেশিদের জন্য ৫০০ টাকা, সার্ক দেশগুলির নাগরিকদের জন্য ৩০০ টাকা, ভারতীয় নাগরিকদের জন্য ৭০ টাকা, পড়ুয়াদের জন্য ১০ টাকা।
এখন রবীন্দ্রভবনের প্রবেশ মূল্য বিদেশিদের জন্য ১০০০ টাকা, সার্ক দেশগুলির নাগরিকদের জন্য ৫০০ টাকা, ভারতীয় নাগরিকদের জন্য ১০০ টাকা, পড়ুয়াদের জন্য ১০ টাকা।
বোঝাই যাচ্ছে প্রবেশ মূল্য এখন তা বেড়ে দাঁড়িয়েছে অনেকটাই । বিশেষ করে যেখানে সাধারণ পর্যটকদের ৭০ টাকা দিতে হত আগে, এখন দিতে হবে ১০০ টাকা জনপ্রতি ।
যদিও এই বর্ধিত মূল্য বিষয়ে জানতে চাওয়া হলে বিশ্বভারতী কর্তৃপক্ষ মুখ খুলতে চায়নি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

