ছাত্রীকে ধারাল অস্ত্রের কোপ! আত্মহত্যার চেষ্টা যুবকেরও, রক্তারক্তি কাণ্ড বিশ্ববিদ্যালয়ে

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেই এক ছাত্রীকে ধারাল অস্ত্র দিয়ে হামলার অভিযোগ। প্রকাশ্য দিবালোকে বৃহস্পতিবার এই ঘটনাটি ঘটেছে মালদহের গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে। তরুণীকে হামলার পর অভিযুক্ত যুবক নিজেও গলা কেটে আত্মহত্যার চেষ্টা করে বলে জানা গিয়েছে। এই ঘটনায় ক্যাম্পাসের অন্যান্য পড়ুয়াদের মধ্যে চাঞ্চল্য আতঙ্ক ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের তরফে জানা গিয়েছে, এদিন বিশ্ববিদ্যালয়ের সায়েন্স বিল্ডিংয়ের কাছে দাঁড়িয়ে ছিলেন। সেইসময় আচমকাই এক যুবক তাঁর উপর চড়াও হয়ে ধারাল অস্ত্র দিয়ে হামলা চালায়। গুরুতর জখম হয়েছেন ওই ছাত্রী। এরপরই একই অস্ত্র দিয়ে নিজেও আত্মহত্যার চেষ্টা করেন তিনি। মুহুর্তের মধ্যেই ক্যাম্পাসে রক্তারক্তিকাণ্ড ঘটে যায়। আতঙ্কিত হয়ে পড়েন অন্যান্য পড়ুয়ারা।

প্রাথমিক চিকিৎসার পর দু’জনকেই উদ্ধার করে মালদহ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসা চলছে তাঁদের। খবর পেয়ে ঘটনাস্থলে যায় ইংরেজবাজার থানার পুলিশ। প্রাথমিক অনুমান, সম্পর্কের টানাপোড়েনের জেরেই এই ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিশ্ববিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত শুরু করেছে পুলিশ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube