নিউজটাইম ওয়েবডেস্ক : নিম্নচাপের প্রভাবে আজ দক্ষিণবঙ্গের কিছু জেলার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে । দিনভর কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে ।
আগামী ২৪ ঘণ্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা থাকছে । উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির পূর্বাভাস রয়েছে । কিছু জেলার দু-একটি জায়গায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে । ফিশারম্যান অ্যালার্টবঙ্গোপসাগরে সমুদ্র উত্তাল থাকবে । ঘন্টায় ৪০ থেকে ৫০ কিমি, কখনও ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া থাকবে । খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে শুক্রবার পর্যন্ত । উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে । আজ এই নিষেধাজ্ঞা বহাল থাকবে । সিস্টেম
সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলা পর্যন্ত বিস্তৃত । মৌসুমী অক্ষরেখা বিকানির শিখর আগ্রা প্রয়াগরাজ এবং রাঁচির উপর দিয়ে এ রাজ্যের সুস্পষ্ট নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে । বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত । গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর এই নিম্নচাপ রয়েছে । এটি আগামী ২৪ ঘন্টায় নিম্নচাপ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে যাবার সম্ভাবনা । এই নিম্নচাপ ক্রমশ পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগোচ্ছে । ঝাড়খন্ড ও উত্তর ওড়িশার দিকে এর অভিমুখ । কিছুটা দক্ষিণ দিকে ঝুঁকে থাকায় এর থেকে বৃষ্টির সম্ভাবনা বাড়বে । দক্ষিণবঙ্গ আগামী ২৪ ঘন্টায় পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং বাঁকুড়া জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । কলকাতা সহ সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস । উপকূল ও উপকূল সংলগ্ন জেলা এবং পশ্চিমের জেলাগুলিতে দিনভর মেঘলা আকাশ কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাস । আগামী সাত দিন দক্ষিণবঙ্গে স্বাভাবিক বা স্বাভাবিকের থেকে বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকবে । আজ হতে পারে ওয়াইড স্প্রেইড রেইন । আগামিকাল রবিবার বৃষ্টির পরিমাণ কমবে দক্ষিণবঙ্গে । আবার সোমবার থেকে দক্ষিণবঙ্গে ওয়াইড স্প্রেইড রেই ন। বিক্ষিপ্তভাবে কয়েক জেলার দু এক জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা হতে পারে । নিম্নচাপ সরে যেতেই বৃষ্টির সম্ভাবনা কমবে । রবিবার দক্ষিণবঙ্গে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন । সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টি পরবর্তী কয়েকদিন ওয়াইড স্প্রেইড রেইনের পূর্বাভাস । উত্তরবঙ্গ আগামী দুদিন বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উপরের দিকের পাঁচ জেলাতে । বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে । শনিবার থেকে সোমবার বৃষ্টি বাড়বে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাতে । আজ শনিবার দার্জিলিং এবং কালিম্পং এই দুই জেলাতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । রবিবার জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস।সোমবার ভারী বৃষ্টি হতে পারে, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে । সোমবারের পর বৃষ্টির পরিমাণ কমবে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে। কলকাতা নিম্নচাপ সরে গেলে কখনও আংশিক মেঘলা আকাশ থাকবে । তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি হবে । সোমবার থেকে ফের বাড়বে বৃষ্টির পরিমাণ ।আজকেও কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতাতে । নিম্নচাপের প্রভাবে বৃষ্টি হতে পারে । মূলত থাকবে মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা
আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৩ থেকে ৯২ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ০.৭ মিলিমিটার । ভিনরাজ্যে
প্রবল বৃষ্টির সতর্কতা ঘাট , মধ্য মহারাষ্ট্র, রাজস্থান , গুজরাট,কঙ্কন এবং গোয়াতে । ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা উত্তরাখান্ড কর্ণাটক গুজরাট রিজিয়নে ।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

