আরও কমবে বৃষ্টির পরিমাণ! কী জানাচ্ছে আবহাওয়া দফতর?

দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রায় সব জেলায় । ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । শুক্রবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ । উত্তরবঙ্গে আপাতত বৃষ্টির পরিমাণ কমবে । ভারী বৃষ্টির কোন সম্ভাবনা নেই । শনিবার ফের বাড়বে বৃষ্টি । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা রয়েছে শুক্রবার পর্যন্ত ।

রাজস্থান উত্তরপ্রদেশ ও আসামে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । ঝাড়খন্ড সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত সক্রিয় হচ্ছে । মৌসুমী অক্ষরেখা বিকানির থেকে শিখড় গোয়ালিয়র সাতনা হয়ে ডালটনগঞ্জ কাঁথির ওপর দিয়ে পূর্ব ও দক্ষিণপূর্ব হয়ে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে প্রবেশ করেছে ।

ফিশারম্যান অ্যালার্ট
খুব উত্তাল থাকবে মধ্য বঙ্গোপসাগর । মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা থাকবে শুক্রবার পর্যন্ত । উত্তর ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে মৎস্যজীবীদের যেতে নিষেধ করা হয়েছে ।
উত্তর বঙ্গোপসাগরে ৪০ থেকে ৫০ কখনও ৬০ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে ।

দক্ষিণবঙ্গে

আজ মূলত মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি দক্ষিণ বঙ্গের সব জেলাতে । বৃহষ্পতিবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা ।

উত্তরবঙ্গ

আজ বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে । শনিবারে ফের বৃষ্টি বাড়বে বলে অনুমান আবহাওয়াবিদদের । আজ থেকে উপরের দিকের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে । তবে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে শনিবার পর্যন্ত ।

কলকাতা
শুক্রবার থেকে কমবে বৃষ্টির সম্ভাবনা । আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতাতে । মূলত মেঘলা আকাশ বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি । কখনও আংশিক মেঘলা আকাশ তখন জলীয় বাষ্প থাকার কারণে আর্দ্রতা জনিত অস্বস্তি । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতাতে ।

কলকাতায় তাপমাত্রা
আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি । সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৩ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৬ থেকে ৯৬ শতাংশ । আগামী ২৪ ঘন্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৭ থেকে ৩১ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ।

ভিনরাজ্যে
ভারী বৃষ্টি চলবে অরুনাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম নাগাল্যান্ড ত্রিপুরা ওড়িশা ঝাড়খন্ড বিহার উত্তরপ্রদেশ হরিয়ানা পাঞ্জাব বিদর্ভ ছত্রিশগড় এবং কর্নাটক সংলগ্ন এলাকায় । আজকেও হট এবং হিউমিড ওয়েদার থাকবে রাজস্থানে । স্বাভাবিক তাপমাত্রার থেকে বেশি তাপমাত্রা এবং অস্বস্তি ভোগাবে রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা চন্ডিগড় এলাকার বাসিন্দাদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube