মরক্কো ম্যাচে তুলকালাম, ফিফার দ্বারস্থ আর্জেন্টিনা

খেলোয়াড়দের লক্ষ্য করে দর্শকদের বোতল ও কাপ নিক্ষেপ। মাঠে ঢুকে পড়া। অনাকাঙিক্ষত কাণ্ডে ড্রেসিংরুমে প্রায় দুই ঘণ্টার অপেক্ষা। এসব নিয়ে ফিফার কাছে নালিশ জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা AFA। প্যারিস অলিম্পিক গেমসের ফুটবল ইভেন্টে বুধবার মরক্কোর কাছে ২-১ গোলে হেরে যায় আর্জেন্টিনা। একসময় যদিও মনে হচ্ছিল, সাঁত এতিয়েনে ‘বি’ গ্রুপের ম্যাচ শেষ হবে ২-২ গোলে। ৯০ মিনিট শেষে আর্জেন্টিনা পিছিয়ে ছিল ২-১ গোলে। অতিরিক্ত যোগ করা হয় ১৫ মিনিট। সেই সময়ও পেরিয়ে, একদম শেষ বাঁশি বাজার আগে মরক্কোর জালে বল পাঠান আর্জেন্টাইন মিডফিল্ডার ক্রিস্তিয়ান মেদিনা। এরপরই শুরু হয় বিপত্তি।

খেলোয়াড়দের লক্ষ্য করে কাপ, বোতল, ফ্লায়ার ছুঁড়তে থাকে সমর্থকদের এক অংশ। এমনকি মরক্কোর জার্সি পরা বহু সমর্থক মাঠেও ঢুকে যান। পরিস্থিতি বেগতিক দেখে দুই দলের খেলোয়াড়রা চলে যান ড্রেসিংরুমে। প্রায় ২ ঘণ্টা পর খেলা শুরু হলে ভিএআরে অফসাইডের জন্য বাতিল হয় মেদিনার গোল। ম্যাচটি হেরে যায় আর্জেন্টিনা। ওই ঘটনার পর কোচ হাভিয়ের মাসচেরানো ক্ষোভ উগরে দিয়েছিলেন বলেন, ফুটবলে এটি তাঁর দেখা সবচেয়ে বড় সার্কাস। যদিও সেই সময় অবশ্য কোনও আনুষ্ঠানিক অভিযোগ না করার কথা বলেছিল টিম আর্জেন্টিনা। পরবর্তীতে সেই অবস্থান থেকে সরে এসে, ফিফার দ্বারস্থ হয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন।

একটি বিবৃতিতে এই ধরণের গুরুতর ঘটনার প্রেক্ষিতে, প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছে AFA। সেই সঙ্গে ওই বিবৃতিতে আরও বলা হয়েছে, ফুটবলের মতো সুন্দর খেলাটির শান্তিপূর্ণ বিকাশের জন্য খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত করা অপরিহার্য। তার জন্য আর্জেন্টিনা ফুটবল প্রয়োজনীয় সব পদক্ষেপই নেবে। অপ্রত্যাশিত এই ঘটনায় এবার আসরে নেমেছে আয়োজকরাও। বৃহস্পতিবার তারা জানিয়েছে, মাঠে নিরাপত্তা সুনিশ্চিত করতে এবার থেকে নিরাপত্তারক্ষীর সংখ্যা আরও বাড়ানো হবে। যদিও সেদিন বড় কোনও দুর্ঘটনা ঘটেনি, কিন্তু ওই ঘটনা থেকে শিক্ষা নেওয়ার কথা বলেছে প্যারিস অলিম্পিক গেমসের আয়োজকরা। গেমসের সিকিউরিটি ডিরেক্টর ব্রুনো লেরে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, সাঁত-এতিয়েনে আগামী ম্যাচগুলিতে নিরাপত্তারক্ষী এবং দর্শকদের ভিড় ঠেকানোর বেষ্টনীর সংখ্যা আরও বাড়ানো হবে. কারণ অনান্য স্টেডিয়ামের তুলনায় সাঁত এতিয়েনে মাঠে ঢুকে পড়াটা সহজ। সেটা মাথায় রেখেই এবার এই সিদ্ধান্ত।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube