এবার খলনায়কের চরিত্রে সলমন!

।। সুস্মিতা সিং ।।

সালটা ১৯৮৯, ‘ম্যায়নে পেয়ার কিয়া’ ছবি দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন সলমন খান। বক্স অফিসে ঝড় তুলেছিল সলমন-ভাগ্যশ্রী অভিনীত এই ছবি। সেই শুরু আর পিছনে ফিরে তাকাতে হয়নি সলমনকে। একের পর সিনেমা উপহার দিয়েছেন সকলকে। তিনি হয়ে উঠেছেন বলিউডের ভাইজান। এতদিন শুধুমাত্র নায়কের ভূমিকায় দেখা গিয়েছে ভাইজানকে। তবে এবার নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে তাঁকে। গুঞ্জন তেমনটাই।

সূত্রের খবর, খুব শীঘ্রই নাকি আসছে ‘কিক ২’। আর এই ছবিতেই নাকি খলনায়কের ভূমিকায় অভিনয় করবেন সলমন খান। তবে সবটাই এখন গুঞ্জন। এই বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

উল্লেখ্য, ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘ কিক’। সেই ছবিতে মুখ্য ভূমিকায় দেখা গিয়েছিল সলমন-জ্যাকলিন। গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন নওয়াজউদ্দিন সিদ্দিকী। বক্স অফিসে কয়েকশো কোটির ব্যবসা করেছিল এই ছবি। এবার আসতে চলেছে ‘কিক ২’। জানা যাচ্ছে, সলমন খানের পাশাপাশি বলিউডের আরও এক তারকাকে দেখা যাবে এই ছবিতে।

বর্তমানে কাজ নিয়ে দারুন ব্যস্ত ভাইজান। মুক্তির অপেক্ষায় সলমন খান অভিনীত ছবি ‘সিকন্দর’। ইতিমধ্যেই ছবির শুটিং করে দিয়েছেন সলমন। শোনা যাচ্ছে, ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে সুনীল শেট্টিকে। ছবির পরিচালক এ আর মুরুগাদোস। আগামী বছর ঈদে মুক্তি পাবে ‘সিকন্দর’।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube