।। সুস্মিতা সিং ।।
বলিউডের নতুন জুটি বরুণ ধাওয়ান ও ম্রুণাল ঠাকুর। ডেভিড ধাওয়ানের পরিচালনায় আসছে নতুন কমেডি ঘরানার ছবি। আর এই ছবি দিয়েই প্রথমবার জুটি বাঁধতে চলেছেন বরুণ-ম্রুণাল। সূত্রের খবর, ইতিমধ্যেই ছবির প্রথম শিডিউলের শুটিং শেষ হয়েছে। ছবির পরবর্তী শ্যুটিং শিডিউল নভেম্বর মাসে রাখা হয়েছে। নতুন ছবির প্রথম দফার শুটিং হয়েছে মুম্বইতে। তবে ছবির শুটিংয়েই বিপত্তি বাঁধিয়ে বসলেন বরুণ। শুটিং চলাকালীন পাঁজরে গুরুতর আঘাত পেয়েছেন অভিনেতা। তবে চোটের কারণে থেমে থাকেননি অভিনেতা বরং চোট নিয়েই শুটিং শেষ করলেন বরুণ। বরুণ-ম্রুণালের এই নতুন ছবির নাম কি হবে তা এখনো জানানো হয়নি।

উল্লেখ্য, বরুণ ধাওয়ানের হাতে রয়েছে একের পর এক কাজ। চলতি বছরেই মুক্তি পেতে চলেছে তাঁর অভিনীত ছবি ‘বেবী জন’। পাশাপাশি বরুণের হাতে রয়েছে ‘সানি সংস্কারি কি তুলসি কুমারি’ ছবি। ইতিমধ্যেই সেই ছবির শুটিংও শুরু হয়ে গিয়েছে। এই ছবিতে জাহ্নবী কাপুরের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন বরুণ। বরুণ, জাহ্নবী ছাড়াও ছবিতে দেখা যাবে সানিয়া মালহোত্রা, রোহিত শ্রফ, মনীশ পল এবং অক্ষয় ওবেরয়কে। এর পাশাপাশি সিটাডেল-এর ভারতীয় সংস্করণেও রয়েছেন তিনি। ‘সিটাডেল’- এ বরুণ ধাওয়ানের বিপরীতে রয়েছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা। সব মিলিয়ে বলাই যায়, বর্তমানে বলিউডের অন্যতম ব্যস্ত অভিনেতা বরুণ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

