আজ প্যারিস অলিম্পিকসের উদ্বোধন

ফুটবল, রাগবিসহ একাধিক ইভেন্টের হাত ধরে ২৪ জুলাই থেকে শুরু হয়ে গিয়েছে প্যারিস অলিম্পিক গেমস। তবে বিশ্বের বৃহত্তম ক্রীড়াযজ্ঞের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হিসেবে প্যারিসের সিন নদীতে নৌ প্যারেডে অংশ নেবেন বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা অ্যাথলিটরা। আর এভাবেই ইতিহাসের অংশ হবে প্যারিস অলিম্পিক গেমস। কারণ এই প্রথম স্টেডিয়ামের বাইরে হচ্ছে কোনো অলিম্পিকসের উদ্বোধনী অনুষ্ঠান। সাহিত্য ও সংস্কৃতির নগরী প্যারিস এখন হয়ে উঠছে খেলার নগরী। অনন্য এক উদ্বোধনী অনুষ্ঠান রোশনাই ছড়িয়ে দেবে গোটা সিন নদীতে। সেই আলোয় আলোকিত হবে প্যারিস সহ গোটা ফ্রান্স।

প্রতিটি রাষ্ট্রের জন্যই থাকবে আলাদা নৌকা। নৌকাগুলোয় ক্যামেরা থাকবে বলে টেলিভিশন ও অনলাইনের দর্শকরা অ্যাথলিটদের খুব ভালোভাবে দেখতে পাবেন। অ্যাথলিটরা আইফেল টাওয়ারের পূর্ব কোনায় অস্টারলিটজ সেতু থেকে নৌকা ও বার্জে করে সিন নদীর পূর্ব থেকে পশ্চিমে ছয় কিলোমিটার পথ অতিক্রম করবেন। স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টায় নৌবহর পৌঁছবে ত্রোকাদেরোয়। যেখানে উদ্বোধনী অনুষ্ঠানের বাকি পর্ব সম্পন্ন হবে। মূলত নয়নাভিরাম দৃশ্যের পটভূমিকা তৈরি হবে নদীতে। স্বচ্ছ জলে রঙিন সাজে সজ্জিত নৌকাগুলিতে অ্যাথলিটদের উজ্জ্বল উপস্থিতি, অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগাবে।

উদ্বোধনী অনুষ্ঠানটি অনেক বেশি সংখ্যক মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। ৮০টি জায়ান্ট স্ক্রিন ও প্রচুরসংখ্যক স্পিকার থাকবে, যা উদ্বোধনী অনুষ্ঠানের প্রতিটি রোমাঞ্চকর মুহূর্ত সাধারণ দর্শকের কাছে পৌঁছে দেবে। এবারের উদ্বোধনী অনুষ্ঠানটি হবে অলিম্পিক গেমসের ইতিহাসে সর্ববৃহৎ। প্যারিস ও তার আশপাশের অঞ্চল, সমগ্র ফ্রান্স এবং বহির্বিশ্ব থেকে আসা পর্যটক, এমনকি বাকি বিশ্বের জন্যও এটা হবে Open air biggest sporting event on earth অথবা খোলা আকাশের নিচে বিশ্বের সব চেয়ে বড় ক্রীড়া মহাযজ্ঞ।

এবারে অ্যাথলিটরাই হচ্ছেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রাণ। এর মধ্য দিয়ে ভাঙছে প্রথাও। পরিচিতি পর্ব কিংবা মূল অনুষ্ঠান, একদম শুরু থেকে শেষ পর্যন্ত মঞ্চে থাকবেন অ্যাথলিটরাই। উদ্বোধনী অনুষ্ঠানের নির্দেশক, প্রখ্যাত থিয়েটার পরিচালক টমাস জলি। ৪২ বছর বয়সী জলির দলে ফরাসি টিভি সিরিজ ‘কল মাই এজেন্ট’ অনুষ্ঠানের লেখক ফ্যানি হেরেরোও আছেন। আরও আছেন জনপ্রিয় লেখক লেইলা স্লিমানি এবং বিখ্যাত ইতিহাসবিদ প্যাটট্রিক বুচেরোনে। সংবাদ সংস্থা জানিয়েছে, পুরো অনুষ্ঠানকে ১২টি ভাগে ভাগ করা হয়েছে। যেখানে মোট তিন হাজার নৃত্যশিল্পী, সংগীতশিল্পী ও বিনোদনকর্মী অংশ নেবেন। অংশগ্রহণকারী শিল্পীরা সিন নদীর দুই তীরে, সেতুতে ও কাছাকাছি স্মৃতিস্তম্ভগুলোয় থাকবেন। ঐতিহ্যশালী পারস্য স্থাপত্যশৈলির নিদর্শন নটর ডেম ক্যাথেড্রালও থাকবে এই উদ্বোধনী অনুষ্ঠানের অংশ হয়ে।

২০১৯ সালে ভয়ংকর এক অগ্নিকাণ্ডের পর যেটি আবার করে নির্মাণ করা হয়েছে। জানা গেছে, কানাডার জনপ্রিয় সঙ্গীত শিল্পী সেলিন ডিওন, আমেরিকান পপস্টার লেডি গাগা এবং ফরাসি-মালিয়ান সিঙ্গার আয়া নাকামুরা উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করবেন। উদ্বোধনী অনুষ্ঠানের একটি উল্লেখযোগ্য অংশ হল মশাল দৌড়। জানা গিয়েছে, আমেরিকান র্যাদপার স্নুপ ডগ এবং হলিউড অভিনেত্রী সালমা হায়েক সবার শেষে মশাল হাতে ঘুরবেন।

প্যারিস অলিম্পিকে ৩২টি ক্রীড়ার বিভাগের মোট ৩২৯টি ইভেন্টে ১০ হাজার ৭১৪ অ্যাথলিট প্রতিদ্বন্দ্বিতা করছেন। ইউক্রেন যুদ্ধে নিজেদের ভূমিকার জন্য অলিম্পিকে নিষিদ্ধ রাশিয়া এবং বেলারুশ। এই দুই দেশের অ্যাথলিটরা নিজেদের ব্যক্তিগত পরিচয়ে অংশ নিচ্ছেন প্যারিসের ক্রীড়া মহাযজ্ঞে। তবে মজার বিষয় হল, ফরাসি ভূখণ্ড থেকে প্রায় ১৫ হাজার কিলোমিটার দূরবর্তী ফ্রান্সের দখলে থাকা তাহিতিতে হচ্ছে প্যারিস অলিম্পিকের সার্ফিং খেলাটি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube