ফের রাজ্য-রাজ্যপাল সংঘাত! রাজ্যপাল সিভি আনন্দ বোসের সম্মতি না পাওয়ায় একাধিল বিল আটকে রয়েছে। এই অভিযোগ নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হল রাজ্য। শীর্ষ আদালত এই মামলা গ্রহণ করেছে। এনিয়ে রাজভবন ও স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস পাঠানো হয়েছে বলে খবর।
বিধানসভায় বিল পাশ করা হলেও রাজ্যপালের অনুমতি না মেলায় একাধিক বিল আটকে রয়েছে, এই অভিযোগেই শীর্ষ আদালতে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। সুপ্রিম কোর্টে মামলা গৃহীত হয়েছে। এই মামলায় রাজ্যপাল সিভি আনন্দ বোস ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট। সূত্রে খবর, প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চ মৌখিকভাবেই রাজ্যপালকে নোটিস পাঠানোর কথা জানিয়েছেন।
বিধানসভায় যে বিল সই হয় তা কার্যকর করতে রাজ্যপালের সম্মতি হিসেবে সই প্রয়োজন। কিন্তু রাজ্যের অভিযোগ, রাজ্যপাল বিল সই করছেন না, বিল বিধানসভাতেও ফেরত পাঠাচ্ছেন না কিংবা রাষ্ট্রপতির কাছেও পাঠাচ্ছেন না। ফলে অনেক বিল আটকে রয়েছে। রাজ্যের এই অভিযোগের ভিত্তিতে প্রধান বিচারপতি আগামী তিন সপ্তাহের মধ্যে হলফনামা চেয়ে পাঠিয়েছেন। এরপরই মামলার শুনানি শুরু হবে বলে জানা গিয়েছে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

