বিশ্বের অন্যতম মাদক সম্রাট ইসমাইল ‘এল মায়ো’ জাম্বাদাকে আমেরিকার টেক্সাসের এল পাসো থেকে গ্রেপ্তার করেছে ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন বা FBI, এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্রের কারাগারে থাকা জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের সঙ্গে হাত মিলিয়ে, মেক্সিকোর সিনালোয়া মাদক চক্র গড়েন ৭৬ বছর বয়সী জাম্বাদা। আশির দশকের শেষ ভাগে গুয়াদালাজারা চক্রের পতনের পর এই সিনালোয়া চক্র প্রতিষ্ঠা করেন জাম্বাদা। তাকে ধরিয়ে দিতে দেড় কোটি ডলার পুরস্কার ঘোষণা করেছিল আমেরিকার ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা DEA।
২০১৯ সালে জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যানের বিচারের সময় তার আইনজীবীরা বলেছিলেন, বিচার প্রক্রিয়ার মুখোমুখি না হওয়ার জন্য এবং স্বাধীন জীবনযাপন করতে, সেই সময় মেক্সিকান সরকারকে ঘুষ দিয়েছিল জাম্বাদা। গুজম্যানের আইনজীবী জেফরি লিচটম্যান আদালতকক্ষে তাঁর মক্কেলের হয়ে সাফাই দিতে গিয়ে বিচারকদের উদ্দেশে বলেন, প্রকৃতপক্ষে গুজম্যান কিছুই নিয়ন্ত্রণ করতেন না. যা করতেন, সব মায়ো জাম্বাদা করতেন। মার্কিন বিদেশ দফতরের দপ্তরের তথ্য অনুযাযী, মেক্সিকোতে জাম্বাদার বেশ কয়েকটি বৈধ ব্যবসা আছে। যার মধ্যে দুধের একটি বড় কোম্পানি রয়েছে। এছাড়া একটি বাস পরিষেবা কোম্পানি, হোটেল এবং আবাসন ব্যবসাও আছে। ফেন্টানিল মাদকের পাশাপাশি, তার বিরুদ্ধে মার্কিন মুলুকে মাদক পাচার, হত্যা, অপহরণ, অর্থ পাচার ও সংগঠিত অপরাধের অভিযোগও আনা হয়েছে. জাম্বাদার আত্মীয় এলিসিও ইম্পেরিয়াল কাস্ত্রো গত মে মাসে মেক্সিকোতে এক অতর্কিত হামলায় প্রাণ হারায়।
এদিকে ‘চেয়ো এন্ট্রাক্স’ নামে ওই ব্যক্তিকে খুঁজছিল আমেরিকাও। সংবাদ সংস্থা লিখেছে, জাম্বাদাকে বিশ্বের বৃহত্তম মাদক সম্রাট হিসেবে বিবেচনা করা হয়। বর্তমানে আমেরিকায় তিনিই সবচেয়ে প্রভাবশালী মাদক কারবারি। কয়েক দশক ধরে আইনশৃঙ্খলা বাহিনীর নজর এড়িয়ে চলা এই কারবারির গ্রেফতারির ঘটনাকে মেক্সিকোতে ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। মেক্সিকো ও মার্কিন কর্তাদের উদ্ধৃত করে একটি প্রথম সারির মার্কিন দৈনিক লিখেছে, হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস ও এফবিআইয়ের কয়েক মাস ধরে চলা অভিযানের মধ্যে জাম্বাদাকে কৌশলে বিমানে উঠতে বাধ্য করেন সিনালোয়ারই শীর্ষ এক সদস্য। জাম্বাদা ভেবেছিলেন, তিনি মেক্সিকোতে গোপন বিমান ঘাঁটি পরিদর্শন করতে যাচ্ছেন। সংবাদ সংস্থা লিখেছে, সিনালোয়া মাদক চক্রের নেতা হিসেবে প্রকাশ্যে পরিচিত ছিলেন জোয়াকিন ‘এল চ্যাপো’ গুজম্যান. তবে অনেকেই বিশ্বাস করতেন, জাম্বাদা বা এল মায়োই আসল নেতা।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

