এবার চিনে আঘাত হানল টাইফুন গায়েমি

তাইওয়ান এবং ফিলিপিন্সে তাণ্ডব চালানোর পর চিনে আছড়ে পড়ল টাইফুন গায়েমি। বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব চিনের ফুজিয়ান প্রদেশের বিস্তীর্ণ এলাকা। সামুদ্রিক ঝঞ্ঝার প্রভাবে অতি ভারী বৃষ্টির ফলে চিনের ওই অঞ্চলের বিভিন্ন প্রদেশের নদীগুলিতে জলস্তর বেড়ে গিয়েছে। এ অবস্থায় বন্যা সতর্কতা জারি করা হয়েছে।

সংবাদ সংস্থা জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ৮টা নাগাদ চিনের ফুজিয়ান প্রদেশের পূর্ব উপকূলে আছড়ে পড়ে টাইফুন গায়েমি। ঘণ্টায় সর্বোচ্চ ১১৮ কিলোমিটার গতিতে ঝড়টি আছড়ে পড়ে। যার প্রভাবে ভারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া বয়ে যায় এলাকাজুড়ে। ক্ষতিগ্রস্ত হয় রাস্তাঘাট ও ঘরবাড়ি। ভেঙে যায় বেশ কয়েকটি সেতু ও সংযোগ সড়ক। ফলে চরম সমস্যায় পড়েন বাসিন্দারা। এরমধ্যেই ঝড়ের কারণে সব উড়ান বাতিল এবং ট্রেন পরিষেবা স্থগিত রাখা হয়েছে। এছাড়া ভূমিধস এবং বন্যার পূর্বাভাস দিয়েছে সেদেশের আবহাওয়া দফতর। ঝড়ের পূর্বাভাস থাকায় টাইফুন চিনে পৌঁছানোর আগেই ফুজিয়ান প্রদেশের উপকূলীয় এলাকাগুলি থেকে আড়াই লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিয়ে যাওয়া হয়। ফুজিয়ানের পুতিয়ান শহরের ওপর আছড়ে পড়ার পর, কিছুটা শক্তি ক্ষয় হলেও, গায়েমির প্রভাবে আগামী কয়েকদিন চিনের অন্তত ১০টি প্রদেশে অতি ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। প্রসঙ্গত এই ঝঞ্ঝা হল সেদেশের পূর্বাঞ্চলীয় উপকূলে আঘাত হানা চলতি বছরের তৃতীয় তথা সবচেয়ে শক্তিশালী টাইফুন।

এর আগে তাইওয়ানের থাবা বসায় টাইফুন গায়েমি। সেই সময় ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় সর্বোচ্চ ২২৭ কিলোমিটার। এটি পশ্চিম প্রশান্ত মহাসাগরে রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী সামুদ্রিক ঝড়গুলোর অন্যতম। গায়েমির তাণ্ডবে তাইওয়ানে বেশ কয়েকজনের মৃত্যু হয়। পাশাপাশি বানভাসী হয় একাধিক শহর। প্রবল ঝড়ে একটি মালবাহী জাহাজ ডুবে গিয়েছে। বুধবার রাতে তাইওয়ানের পূর্ব উপকূল দিয়ে স্থলভাগে উঠে আসা এই ঝড়, গত আট বছরের মধ্যে সেদেশে আঘাত হানা সবচেয়ে শক্তিশালী টাইফুন, দাবি পরিবেশবিদদের।

সংবাদ সংস্থা জানিয়েছে, টাইফুন গায়েমির প্রভাবে ফিলিপিন্সেও অতি ভারী বৃষ্টি হয়েছে। বন্যা, ভূমিধস সহ প্রাকৃতিক দুর্যোগে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে। ম্যানিলা সাগরে ঝড়ের কবলে পড়ে, শিল্প জ্বালানীবাহী একটি ট্যাঙ্কার উল্টে যায়। ওই ট্যাঙ্কারে ১৫ লক্ষ লিটার জ্বালানি ছিল। টেরা নোভা নামের ফিলিপিন্সের পতাকাবাহী জাহাজটির ১৭ জন নাবিকের মধ্যে ১৬ জনকে উদ্ধার করা সম্ভব হলেও একজন এখনও নিখোঁজ। জাহাজটি থেকে তেল কয়েক কিলোমিটার এলাকা জুড়ে ছড়িয়ে পড়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube