ইয়েমেনের তায়েজ উপকূলে শরণার্থীদের ভিড়ে ঠাসা একটি নৌকা উল্টে, কমপক্ষে চল্লিশজনের মৃত্যুর আশঙ্কা। যদিও ৪ শরণার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছে সংবাদ সংস্থা। ইয়েমেনের রাষ্ট্রসংঘ শরণার্থী সংস্থাকে উদ্ধৃত করে তারা লিখেছে, অতিরিক্ত যাত্রী নিয়ে যাওয়ায় সময় আচমকাই শুরু হয় দুর্যোগ। উত্তাল সমুদ্রে উথালি পাথালি ঠেউয়ের ধাক্কায় উল্টে যায় নৌকা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় সেদেশের উপকূলরক্ষী বাহিনী। তাদের সহযোগিতায় ৪ শরণার্থীকে উদ্ধার করা সম্ভব হয়। বাকিদের কি অবস্থা, সে সম্পর্কে নিশ্চিত করে কিছু বলতে পারছে না ইয়েমেনে অবস্থিত আন্তর্জাতিক অভিবাসন সংগঠনের সদস্যরা।
গত জুনে ইয়েমেন উপকূলে ২৬০ জন শরণার্থীকে নিয়ে সোমালিয়া থেকে ছেড়ে আসা একটি নৌকা ডুবে, অন্তত ৪৯ জন নিহত ও ১৪০ জন নিখোঁজ হন। অভিবাসন রুটে নিহত বা নিখোঁজ হওয়া শরণার্থীদের হিসাব রাখা ‘আইওএম’-এর পরিসংখ্যান অনুযায়ী, ২০১৪ সাল থেকে পূর্ব আফ্রিকা ও হর্ন অফ আফ্রিকা থেকে উপসাগরীয় দেশগুলোর উদ্দেশে পাড়ি দেওয়ার পথে, এখনও পর্যন্ত প্রায় দু হাজার মানুষের মৃত্যু হয়েছে কিংবা নিখোঁজ হয়েছেন। অন্যদিকে, রাষ্ট্রসংঘের হিসাব অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার শরণার্থী ইয়েমেনে গিয়েছেন আশ্রয়ের খোঁজে।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

