আনুষ্ঠানিকভাবে পর্দা ওঠার আগেই একটি বিশ্ব রেকর্ডের স্বাদ পেল প্যারিস অলিম্পিক গেমস। আর্চারির র্যাইঙ্কিং রাউন্ডে দুই স্বদেশির রেকর্ড একসঙ্গে ভেঙে ফেলে, এই নয়া নজির গড়লেন দক্ষিণ কোরিয়ার লিম সি-হিয়ন।
এবারের অলিম্পিক গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হবে শুক্রবার। তবে ফুটবল এবং রাগবি বিভাগের খেলা শুরু গেছে বুধবার থেকে। বৃহস্পতিবার শুরু হয় আর্চারি পর্ব। সেখানেই মেয়েদের রিকার্ভের এককে প্রথম দিনেই ৬৯৪ পয়েন্ট করে, রেকর্ডটি গড়েন লিম। সেই সঙ্গে ভেঙে দেন ২০২০ টোকিও অলিম্পিক গেমসের গড়া আন শানের ৬৮০ পয়েন্ট এবং ২০১৯ সালের বিশ্ব চ্যাম্পিয়নশিপে কাং চে-ইয়োং ৬৯২ পয়েন্টের আগের বিশ্ব রেকর্ড। আর্চারিতে দলগত বিভাগেও একটি রেকর্ড গড়েছে দক্ষিণ কোরিয়া। ২ হাজার ৪৬ পয়েন্ট তুলে নিজেদের অলিম্পিক রেকর্ড গড়েছে সিওলের সিতারারা।
Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

