নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
প্যারিস অলিম্পিক গেমসের পরেই টেনিসকে চির বিদায় জানাবেন অ্যান্ডি মারে । নিজের এক্স হ্যান্ডে এমনটাই জানিয়েছেন ব্রিটিশ টেনিস তারকা । সোমবার সন্ধ্যায় টিম গ্রেট ব্রিটেনের টেনিস টিমের সদস্য হিসেবে প্যারিসে পৌঁছন মারে । তারপরই লেখেন, ‘এখানেই আমি আমার জীবনের শেষ টুর্নামেন্ট খেলব’। ২০০৮ সালে বেজিং ছিল তার প্রথম অলিম্পিক গেমস । তারপর টানা চারবার অলিম্পিক গেমসে অংশগ্রহণ । প্যারিসের মাটিতে শেষ অলিম্পিক গেমস খেলবেন ৩৭ বছরের টেনিস তারকা । ২০১৬ সালে রিও অলিম্পিকে টিম ব্রিটেনের হয়ে সোনা জেতেন মারে । আর্জেন্টিনার জুয়াঁ মার্টিন ডেন পোত্রোকে পরাজিত করেন তিনি । ২০১৯ সালে হিপ সার্জারি হয় তিনবারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী টেনিস তারকার । শারীরিক কারণে এবারের উইম্বলডন থেকে শেষ মুহূর্তে সরে দাঁড়ান ব্রিটিশ তারকা । নিজের কেরিয়ারে বারংবার চোট আঘাতের সঙ্গে লড়াই করেছেন । হার না মানা লড়াইয়ে ফিরেছেন টেনিস কোর্টে । গ্র্যান্ডস্ল্যাম জিতে তৈরি করেছেন ইতিহাস । তবে আর নয় । প্যারিস অলিম্পিক গেমসেই নিজের বর্ণময় কেরিয়ারে ইতি টানতে চলেছেন বলে জানালেন বিশ্বের প্রাক্তন এক নম্বর পুরুষ সিঙ্গেলস তারকা অ্যান্ডি মারে ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

