দিল্লি সফর অনিশ্চিত মুখ্যমন্ত্রীর, নীতি আয়োগের বৈঠকে থাকবেন কি মমতা?

শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিল্লি সফর ঘিরে অনিশ্চয়তা তৈরি হল। নীতি আয়োগের বৈঠকে যোগ দেবেন কি না তাও এখনও নিশ্চিত নয়। বৃহস্পতিবারই রাজধানীর উদ্দেশ্যে রওনা দেওয়ার কথা ছিল তাঁর। তবে শেষ মুহূর্তে সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী। তিনি কবে দিল্লি যাবেন তা এখনও জানা যায়নি।

পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার (২৫ জুলাই) কলকাতা থেকে দিল্লি সফরে যাওয়ার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ২৭ জুলাই নীতি আয়োগের ‘গভর্নিং কাউন্সিল’-এর নবম বৈঠকে যোগ দেওয়ার কথাও ছিল তাঁর। লোকসভা নির্বাচনের পর বাংলার মুখ্যমন্ত্রীর প্রথম দিল্লি দফর ঘিরে বিস্তর চর্চা হয়েছে। সম্প্রতি জানা গিয়েছিল, মুখ্যমন্ত্রীর তরফে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের জন্য সময় চাওয়া হয়েছিল। ফলে তাঁদের বৈঠকের সম্ভাবনাতেও এখন আপাতত ‘ফুলস্টপ’ পড়েছে।

মুখ্যমন্ত্রী চলতি সপ্তাহে দিল্লি যেতে পারবেন কি না তাও এখনও স্পষ্ট নয়। ফলে শনিবার নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়া নিয়েও আরও এক অনিশ্চয়তা। এর আগে একাধিকবার নীতি আয়োগের বৈঠকে অনুপস্থিত ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ ছিল, বৈঠকে বাংলার কথা শোনা হয় না বা বাংলাকে কথা বলার সুযোগ দেওয়া হয় না।

উল্লেখ্য, জানা গিয়েছিল, ‘বিকশিত ভারত-২০৪৭’ হতে চলেছে এবারের নীতি আয়োগের বৈঠকের মূল থিম। সেখানে নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ সরকারকে কোণঠাসা করতে তৈরি হচ্ছে ‘ইন্ডিয়া’ জোট শাসিত রাজ্যগুলি। বিরোধী জোটের মধ্যে সমন্বয়ের উদ্দেশে বৈঠকের ক’দিন আগেই মুখ্যমন্ত্রীর দিল্লি যাওয়ার কথা ছিল। দিল্লি সফরে মুখ্যমন্ত্রীর ভূমিকা ঘিরেও নানা জল্পনা ছিল। তবে মুখ্যমন্ত্রীর দিল্লির সফর বাতিল হওয়ায় সেই জল্পনায় আপাতত ইতি পড়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube