দুর্গাপুজোর অনুদান বাড়ল এবারেও, আগামী বছরের জন্য বড় প্রতিশ্রুতি মমতার

চলতি বছরের দুর্গাপুজোয় অনুদানের অঙ্ক আরও বাড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো ক্লাবগুলিকে ৮৫ হাজার টাকা করে অনুদান দেওয়া হবে। মঙ্গলবার নেতাজী ইনডোর স্টেডিয়ামে আয়োজিত বৈঠকে এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী বছর অনুদান বেড়ে এক লক্ষ টাকা হতে পারে বলেও জানান তিনি।

এদিন নেতাজী ইনডোর স্টেডিয়ামে বিকেল ৪ টেয় রাজ্যের সমস্ত পুজো কমিটিগুলির সঙ্গে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অনুদান বাড়িয়ে ৮৫ হাজার টাকা বরাদ্দ করলেন তিনি। পাশাপাশি ক্লাবগুলির জন্য ফায়ার লাইসেন্স সহ সব কর মকুব করল রাজ্য সরকার। বিদ্যুতের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়েছে ৭৫ শতাংশ। এদিনের বৈঠক থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় জানান, আগামী বছর থেকে এক লক্ষ টাকা অনুদান দেওয়া হটে পারে।

রাজ্যের ক্ষমতায় আসার পর থেকেই পুজো কমিটিগুলির দিকে বিশেষ নজর দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। করোনা পরবর্তী সময় ২০২২ ও ২০২৩ সালে ১০ হাজার টাকা করে অনুদান বাড়ানো হয়। গত বছর ৭০ হাজার টাকা করে অনুদান দেওয়া হয়েছিল ক্লাবগুলিকে। এই বছরে ১৫ হাজার টাকা বাড়িয়ে ৮৫ হাজার টাকা বরাদ্দ করা হল অনুদানের জন্য। দুর্গাপুজোর বাকি আর কয়েকমাস। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। এরইমধ্যে মুখ্যমন্ত্রীর এই ঘোষণার হাসি ফুটেছে পুজো উদ্যোক্তাদের মুখে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube