নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
পাপুয়া নিউ গিনির উত্তরাঞ্চলের প্রত্যন্ত তিনটি গ্রামে হিংসার ঘটনায় ১৬ শিশুসহ ২৬ জনের মৃত্যুর খবর মিলেছে । দুষ্কৃতীরা ঘরবাড়িতে আগুন ধরিযে দেয় । আতঙ্কে গ্রামগুলির বহু বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হন । এক বিবৃতিতে রাষ্ট্রসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক বলেন, পাপুয়া নিউ গিনিতে মর্মাহত হওয়ার মত প্রাণঘাতী হিংসা শুরু হওয়ায় তিনি আতঙ্কিত । আপাতদৃষ্টিতে মনে করা হচ্ছে, এটি ভূমি ও হ্রদের মালিকানা ভাগ করা নিয়ে বিরোধের ফল’ । পিএনজির কর্তৃপক্ষ নিখোঁজ লোকজনের সন্ধানে তল্লাশি চালাচ্ছে জানিয়ে তিনি বলেন, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে । সংবাদ সংস্থার প্রতিবেদনে বলা হয়েছে, ১৬ ও ১৮ জুলাই পিএনজির ইস্ট সেপিক প্রদেশে হামলার ঘটনাগুলো ঘটেছে । ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়ার পর গ্রামগুলির দুই শতাধিক বাসিন্দা পালিয়ে যেতে বাধ্য হয়েছেন । ইন্দোনেশিয়া ও অস্ট্রেলিয়ার প্রতিবেশী পাপুয়া নিউ গিনিতে শত শত উপজাতি ও বিভিন্ন ভাষার জনগোষ্ঠীর বসবাস. এই সব জনগোষ্ঠীর মধ্যে লড়াইয়ের দীর্ঘ ইতিহাস রযেছে । গ্রামবাসীরা গত দশকে তীর ও ধনুকের বদলে সামরিক রাইফেল ব্যবহার করা শুরু করেছে । ফলে ঘরোযা অশান্তি আরও চরম আকার ধারণ করেছে । মে মাসে এনগা প্রদেশে এই ধরনের একটি লড়াই চলাকালীন অন্তত আটজন নিহত ও ৩০টি বাড়ি পুড়িয়ে দেওয়া হয় । এর আগে ফেব্রুয়ারিতে একই অঞ্চলে এক চোরাগোপ্তা হামলায় অন্তত ২৬ জন পুরুষ নিহত হন ।Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

