নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়
যুদ্ধ বিধ্বস্ত গাজায় যৌথ ভাবে সরকার গড়তে রাজি হয়েছে প্যালেস্তিনীয় সংগঠন হামাস এবং ফাতাহ-সহ ১৪ টি দল । চিনের কূটনৈতিক প্রচেষ্টায় সাড়া দিয়ে, মঙ্গলবার বেজিংয়ে এই সংক্রান্ত একটি চুক্তিতে সই করেছেন ১৪ দলের প্রতিনিধিরা । তার আগে, বিষয়টি নিয়ে চিনের প্রতিনিধিদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেন প্যালেস্তিনিয় দলগুলির শীর্ষ নেতৃত্ব । গত এপ্রিলে বেজিংয়ে আয়োজিত একটি বৈঠকে যৌথ সরকার গঠনের বিষয়টি নিয়ে একদফা বৈঠক হয়েছিল । সেই বৈঠকের পর গত রবিবার থেকে চিনের উদ্যোগে আরও এক দফা সম্প্রীতিমূলক আলোচনা শুরু হয় । সেই আলোচনা শেষ হতেই ঘোষণা হয় চুক্তি স্বাক্ষরের কথা । গাজার শাসন ক্ষমতায় থাকা হামাস এবং ওযেস্ট ব্যাঙ্কের শাসন ক্ষমতায় থাকা ফাতাহ’র মধ্যে শত্রুতার দীর্ঘ ইতিহাস আছে । সেই শত্রুতার পটভূমির মধ্যে দুই দল এবার যৌথ ভাবে সরকার গড়তে একমত হল ।

Latest posts by news_time (see all)
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

