ট্রাম্পকে হত্যার চেষ্টা : সিক্রেট সার্ভিসের প্রধানের পদত্যাগ

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

আমেরিকার পেনসিলভেনিয়ায় প্রচার চলাকালীন ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্যকর মোড় । বাহিনীর ব্যর্থতার কথা মেনে নিয়ে ইস্তফা দিলেন সিক্রেট সার্ভিসের প্রধান কিম্বার্লি চিটেল । গত সোমবার মার্কিন কংগ্রেসের সামনে দেওয়া সাক্ষ্যে তিনি বলেন, নিরাপত্তায় যে কোনও ব্যর্থতার দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন । কংগ্রেসে নিজের এই বক্তব্যের পরপরই কিম্বার্লি সিক্রেট সার্ভিস প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর জন্য চাপের মুখে পড়েন । রিপাবলিকান এবং ডেমোক্র্যাট, দুই দল থেকেই তাঁকে নিজের পদ থেকে ইস্তফা দিতে বলা হয় । আর এই চাপের মুখেই শেষ পর্যন্ত সিক্রেট সার্ভিসের স্টাফদের কাছে মঙ্গলবার এক চিঠিতে পদত্যাগের কথা জানান কিম্বার্লি ।

গত ১৩ জুলাই প্রচার সমাবেশের মঞ্চে থাকা ট্রাম্পকে, কাছের একটি বিল্ডিংয়ের ছাদ থেকে গুলি করেন এক হামলাকারী । বরাত জোরে ট্রাম্পের ডান কান ছুয়ে বেরিয়ে যায় গুলি। মঞ্চে বসে পড়েন প্রাক্তন প্রেসিডেন্ট । গোয়েন্দা সংস্থা এফবিআই ওই হামলার ঘটনাকে ট্রাম্পকে হত্যার চেষ্টা বলে চিহ্নিত করেছে । পুলিশ এখনও হামলাকারীর উদ্দেশ্য জানার চেষ্টা চালিয়ে যাচ্ছে । ট্রাম্পের সমাবেশে কড়া নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও কীভাবে এমন হামলা হল, সেটা নিয়ে একাধিক প্রশ্নের মুখে পড়ে আমেরিকার সিক্রেট সার্ভিস । সেসব প্রশ্নের জবাব দিতেই সোমবার কংগ্রেসে ডেকে পাঠানো হয়েছিল সিক্রেট সার্ভিসের পরিচালক কিম্বার্লিকে ।

২০২২ সালের সেপ্টেম্বর থেকে কিম্বার্লি সিক্রেট সার্ভিসের দায়িত্বে ছিলেন । যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এবং প্রাক্তন প্রেসিডেন্টেদের নিরাপত্তার দাযিত্ব ছিল তাঁর কাঁধে । পেনসিলভেনিয়া কাণ্ডের পর থেকেই তীব্র সমালোচনার মুখে পড়েন কিম্বার্লি । পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ‘সাম্প্রতিক ঘটনাবলীর জন্য দুঃখ ও ভারাক্রান্ত হৃদয় নিয়ে বাহিনীর প্রধানের পদ থেকে সরে দাঁড়ানোর কঠিন সিদ্ধান্ত নিয়েছি’ । ট্রাম্পের ওপর হামলা হওয়ার দিনও দেশের নেতাদের সুরক্ষায় তাঁর সংস্থার মিশনে প্রস্তুতির হযত কোনও ঘাটতি ছিল বলেও চিঠিতে স্বীকার করেন তিনি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube