টেক অফের সময় বিপত্তি : নেপালে ভেঙে পড়ল বিমান !

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

ফের ভয়াবহ বিমান দুর্ঘটনা নেপালে । কাঠমান্ডুতে ভেঙে পড়ল যাত্রীবাহী বিমান । সংবাদ সংস্থা সূত্রে জানা গিযেছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পোখরা যাওয়ার সময় শৌর্য এয়ারলাইন্সের একটি বিমান ভেঙে পড়ে । বিমানটিতে মোট ১৮ জন যাত্রী ছিলেন । দুর্ঘটনার খবর পাওায়ার পর পরই ত্রাণ ও উদ্ধার কাজ শুরু হয় ।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রের খবর, এখনও পর্যন্ত ১৪টি দেহ উদ্ধার হয়েছে । মৃতের সংখ্যা আরও বাড়বে বলেই মনে করা হচ্ছে । দুর্ঘটনাগ্রস্ত বিমানটিতে কোনও সাধারণ যাত্রী ছিলেন না । প্রযুক্তি ও কারিগরি টিমের ১৮ জন সদস্য ওই বিমানে ছিলেন । ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের মুখপাত্র জ্ঞানেন্দ্র ভোলকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার পর বিমান থেকে ধোঁয়া বের হতে দেখা যায় । ফায়ার সার্ভিস ও নিরাপত্তাকর্মীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন । মিডিয়া রিপোর্ট অনুযায়ী, বেলা ১১টা নাগাদ পোখরাগামী বিমানটি টেক অফের সময় রানওয়ে থেকে ছিটকে গেলে এই দুর্ঘটনা ঘটে । গোটা বিমানবন্দর ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় । র্ঘটনাস্থলে পুলিশ ও দমকলকর্মীরা উদ্ধারকাজ চালান । দুর্ঘটনার পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হয়েছে ।

গত বছরও একই জায়গায় একই ধরনের বিমান দুর্ঘটনা!
নেপালে বিমান দুর্ঘটনা নতুন নয় । গত বছর যে রিপোর্ট প্রকাশিত হযেছিল, তাতে বলা হয়েছে, ১২ বছরে মোট ২১টি বিমান দুর্ঘটনা ঘটেছে হিমালয রাষ্ট্রে । ১৯৯২ সালে কাঠমান্ডুতে সবচেয়ে বড় দুর্ঘটনা ঘটে । তাতে ১৬৭ জনের মৃত্যু হয় । সর্বশেষ দুর্ঘটনাটি ঘটে ২০২৩ সালের জানুয়ারিতে । তখন যে দুর্ঘটনা ঘটেছিল এবং বুধবারের দুর্ঘটনার মধ্যে অনেক মিল রয়েছে । সেদিন ইয়েতি এয়ারলাইন্সের বিমান কাঠমান্ডু থেকে পোখরা যাচ্ছিল । বিমানটিতে ৬৮ জন যাত্রী এবং চারজন ক্রু সদস্য ছিলেন । সকলেরই মৃত্যু হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube