ট্রাম্পের প্রতিপক্ষ হ্যারিস ?

নিউজটাইম ওয়েবডেস্ক : দেবরাজ বন্দ্যোপাধ্যায়

ঘরে-বাইরে ক্রমশ বেড়ে চলা চাপের মুখে আসন্ন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের লড়াই থেকে সরে দাঁড়িয়েছেন ট্রাম্প । ৮১ বছরের বাইডেনকে প্রার্থী করা নিয়ে দ্বিধায় ছিল তাঁর নিজের দল ডেমোক্র্যাট শিবিরই । এই পরিস্থিতে রবিবার এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট । সেখানে তিনি সমর্থকদের উদ্দেশে লেখেন, ২০২৫-এর জানুয়ারি পর্যন্ত প্রেসিডেন্টের দায়িত্ব সামলাবেন। নিজের যোগ্য উত্তরসূরি হিসেবে নাম প্রস্তাব করেন ভারতীয় বংশোদ্ভূত তাঁর ডেপুটি কমলা হ্যারিসের । এরপরেই শুরু হয় জোর রাজনৈতিক জল্পনা । ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তাহলে কে ডেমোক্র্যাট প্রার্থী ? তা নিয়ে শুরু হয় চাপানউতর ।

অবেশেষ প্রেসিডেন্ট পদপ্রার্থী বদলেই ফেলল ডেমোক্র্যাট শিবির । সংবাদ সংস্থার খবর, প্রেসিডেন্ট নির্বাচনে দলীয় প্রার্থী হওয়ার দৌড়ে ডেমোক্র্যাটিক প্রতিনিধিদের বড় অংশ তাঁর দিকেই আছে । শুধু তাই নয়, বিভিন্ন মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশ, হ্যারিসের এই মনোনয়নে সমর্থন জানিয়েছে ডেমোক্র্যাট শিবিরের একটা বড় অংশ । প্রত্যেকেই চাইছেন তিনিই যেন ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে দলের প্রতিদ্বন্দ্বিতা করেন । এক মার্কিন সংবাদ মাধ্যমে প্রকাশ, জো বাইডেন সরে দাঁড়ানোয় আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের প্রতি সমর্থন ক্রমশ বাড়ছে । এখনও পর্যন্ত ১৯৭৬ জনেরও বেশি সমর্থন পাওয়া গিয়েছে । যা মনোনয়ন দাখিল করার জন্য যথেষ্ট সংখ্যা বলেই মনে করা হচ্ছে । ফলে নভেম্বরের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে ভারতীয় বংশদ্ভুত কমলা হ্যারিসই যে ডেমোক্র্যাট প্রার্থী, এমনটাই মনে করা হচ্ছে । রাজনৈতিক মহলের অনুমান, দৌড় থেকে বাইডেন সরে দাঁড়ানোর পর কমলা হ্যারিসের কাছে বড় চ্যালেঞ্জ ছিল, মনোনয়ন পাওয়া , ডেলিগেটসদের সমর্থন পাওয়া । ওয়াকিবহাল মহলের অনুমান, কিছুটা হলেও, সেই জায়গায় থাকা চ্যালেঞ্জ অনেকটাই পার করে ফেলছেন হ্যারিস । স্থানীয় এক মার্কিন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, প্রেসিডেন্ট পদে কমলা হ্যারিসের প্রচারের ২৪ ঘণ্টার মধ্যেই দলীয় তহবিলে ৮.১ কোটি টাকা অনুদান জমা পড়েছে ।

২৪ ঘণ্টায় কমলার প্রচার অভিযানে ৮ লাখ ৮৮ হাজার ডেমোক্র্যাট সমর্থক রাজনৈতিক অনুদান দিয়েছেন । তাঁদের মধ্যে ৬০ শতাংশই ২০২৪ সালের সার্কেলে প্রথমবার অর্থ দান করলেন । ডেমোক্রেটিক পার্টিতে, একজন প্রার্থীর মনোনয়ন জয়ের জন্য ১৯৭৬ জন প্রতিনিধিদের সমর্থন প্রয়োজন । সম্প্রতি একটি সংবাদ সংস্থা ডেমোক্র্যাটিক পার্টির প্রতিনিধিদের মধ্যে একটি সমীক্ষা চালিয়েছে । যেখানে বলা হয়েছে যে কমলা হ্যারিসের প্রতি ২৫৩৮ জন প্রতিনিধির সমর্থন রয়েছে । যা প্রয়োজনীয় ১৯৭৬ এর চেয়ে অনেক বেশি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube