উত্তাল সমুদ্র, বাড়বে বৃষ্টির পরিমাণও! কেমন থাকবে আবহাওয়া?

সোমবার ও মঙ্গলবার দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর । বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে দু- এক জায়গায় । কলকাতায় থাকবে আংশিক মেঘলা আকাশ; সঙ্গে চলবে বিক্ষিপ্ত বৃষ্টি । সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৯ ডিগ্রি সেলসিয়াস । সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৫ ডিগ্রী সেলসিয়াস । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭৭ থেকে ৯৭ শতাংশ থাকবে । আদ্রতাজনিত অসস্তি অনুভূত হবে দিনভর ।

অন্যদিকে মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে । ২৩ জুন মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গের উপকূলীয় সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা রয়েছে । সমুদ্রও উত্তাল থাকবে বলে খবর । উত্তর বঙ্গোপসাগরে ঘন্টায় ৪৫ থেকে ৫৫ কখনও ৬৫ কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো হাওয়া থাকবে । পশ্চিমবঙ্গ উপকূলে সমুদ্রের ২.৪ থেকে ২.৬ মিটার পর্যন্ত জলোচ্ছ্বাস হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে । সোমবার রাত পর্যন্ত এই জলোচ্ছ্বাসের সম্ভাবনা থাকবে ।

পাশাপাশি জানা যাচ্ছে বিহার থেকে উত্তরবঙ্গ ঘূর্ণাবর্ত জোন এবং নতুন করে অক্ষরেখা তৈরি হবে দক্ষিণবঙ্গে । সক্রিয় মৌসুমী অক্ষরেখা বাংলায় আবার ফিরে আসবে বলেও জানা যায় । যদিও বঙ্গোপসাগরের নিম্নচাপ ওড়িশা হয়ে ছত্রিশগড়ের কাছাকাছি অবস্থান করছে ।

দক্ষিণবঙ্গে

★সোমবার ভারি বৃষ্টির সম্ভাবনা থাকবে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়া জেলায় । কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা ।

★সোমবার ও মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ওয়াইড স্প্রেইড রেইন । স্থানীয়ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে । বাতাসে জলীয় বাষ্প বেশি; তাই অস্বস্তিও থাকবে ।

উত্তরবঙ্গ

★ সোমবার পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি । মঙ্গলবার থেকে উপরের দিকের পাঁচ জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি চলবে ।

★সোমবার ওয়াইড স্প্রেইড রেইন হবে । তবে মঙ্গলবার ও বুধবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে ।

জুন মাসের মতো জুলাই মাসেও বৃষ্টির ঘাটতি দেখা যাবে দক্ষিণবঙ্গে । এখনও পর্যন্ত অনুপাত ৪৯ শতাংশ ঘাটতি রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামগ্রিকভাবে । বিক্ষিপ্তভাবে বৃষ্টি দু এক জায়গায় ভারী বৃষ্টি হলেও জুলাই মাসে এই ঘাটতি পূরণ হবে না বলেই মত আবহাওয়াবিদদের ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube