আজই শপথ চার জয়ী তৃণমূল প্রার্থীর, নয়া সংঘাতে রাজ্য-রাজভবন!

চলতি মাসের উপনির্বাচনে চার বিধানসভা কেন্দ্রেই জয়ী হয়েছে তৃণমূল। মঙ্গলবার বিধানসভায় তাঁদের শপথগ্রহণ হতে পারে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় শপথবাক্য পাঠ করাবেন বলে জানা যাচ্ছে। তবে রাজভবনের তরফে এনিয়ে কোনও বার্তা আসেনি বলেই খবর। তবে কি নতুন সংঘাতের পথে রাজ্য-রাজভবন?

বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১ টায় চার জয়ী প্রার্থী সুপ্তি পাণ্ডে, মধুপর্ণা ঠাকুর, মুকুটমণি অধিকারী, কৃষ্ণ কল্যাণীর শপথ গ্রহণ হবে। মনে করা হচ্ছে, রাজ্য বিধানসভার অধিবেশনের শুরুতেই তাঁদের শপথ হয়ে গেলে সম্পূর্ণ অধিবেশনে তাঁরা উপস্থিত থাকতে পারবেন বলেই এই সিদ্ধান্ত নিয়েছেন স্পিকার। গত ১০ জুলাই রাজ্যের চার কেন্দ্র- রায়গঞ্জ, বাগদা, রানাঘাট দক্ষিণ, মানিকতলায় উপনির্বাচন হয়। সবকটি কেন্দ্রেই জয়ী হয়েছে শাসক দলের প্রার্থী। তারপরই তাদের শপথ ঘিরে নানা জল্পনা চলতে থাকে। তবে এক্ষেত্রে নতুন করে জট চায়নি বিধানসভা। সেই মতই পদক্ষেপ নিয়েছে তারা।

লোকসভা নির্বাচন চলাকালীন বরাহনগর ও ভগবানগোলায় উপনির্বাচন হয়েছিল। ৪ জুন ফলপ্রকাশ হয়েছিল। তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (বরাহনগর) ও রেয়াত হোসেন সরকার (ভগবানগোলা) জয়ী হন। কিন্তু তাঁদের শপথে জটিলতা দেখা যায়। রাজভবন-বিধানসভার মধ্যে চিঠির আদান প্রদান হলেও ফলপ্রকাশের একমাস পরও শপথ নিতে পারেনি তাঁরা। অবশেষে গত ৫ জুলাই বিধানসভায় বিশেষ অধিবেশন ডেকে শপথ নেনে সায়ন্তিকা-রেয়াত।

সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় ও রেয়াত হোসেন সরকারের শপথ ঘিরে বিস্তর জলঘোলা হয়েছে। রাজভবনের তরফে চিঠি পাঠিয়ে জানানো হয়েছিল, ডেপুটি স্পিকার দুই বিধায়ককে শপথ বাক্য পাঠ করাবেন। তবে রাজ্যপালের নির্দেশ কার্যত অমান্য করেই সায়ন্তিকা ও রেয়াতকে শপথ বাক্য পাঠ করান স্পিকার। এনিয়ে তাঁদের চিঠি পাঠিয়েছেন রাজ্যপাল। তাঁদের শপথ’ অসাংবিধানিক বলে জরিমানার হুঁশিয়ারিও দিয়েছে রাজভবন।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube