আইসক্রিমের ফ্রিজারে নগ্ন অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ!

আইসক্রিমের ফ্রিজারের মধ্যেই উদ্ধার এক ব্যক্তির নগ্ন মৃতদেহ। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। ওই ব্যক্তির মৃত্যুর কারণ জানার চেষ্টা চলছে। পাশাপাশি কেন তাঁর দেহ নগ্ন অবস্থায় ছিল তাও তদন্তের মাধ্যমে জানতে চাইছে পুলিশ। ওই ব্যক্তি প্রায়ই মদ্যপ অবস্থায় থাকতেন বলে জানা গিয়েছে। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরাতন মালদহের বাচামারি এলাকায়।

পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তির নাম মৃণালকান্তি বসু। বছর ৪০-এর ওই ব্যক্তি বনগাঁর বাসিন্দা। গত ৭ বছর ধরে মালদহের আইসক্রিম গোডাউনের গাড়ির চালক হিসেবে কাজ করতেন তিনি। এই গোডাউনেই রাত্রিবাস করতেন তিনি। জানা গিয়েছে, প্রতিদিনের মত রবিবার রাতেও কাজ শেষে রাতে ঘুমানোর জন্য গোডাউনে ঢুকে দরজা বন্ধ করে দেন ওই ব্যক্তি। এদিন সকালে অনেক ডাকাডাকি করলেও কোনও সাড়া পাওয়া যায়নি। এরপরই গোডাউনের ম্যানেজার দরজা ভেঙে ভিতরে গিয়ে আইসক্রিমের ফ্রিজার থেকে নগ্ন অবস্থায় ওই মৃতদেহ উদ্ধার করেন।

জানা যায়, ঘরের ভিতর ঢুকে অনেক খোঁজাখুঁজি করেও দেখা পাওয়া যায়নি। তারপরই আইসক্রিমের ফ্রিজার খুলে ভিতরে মৃণালকান্তি বসুর দেহ দেখা যায়। কর্মীদের একাংশের অনুমান, ওই ব্যক্তি হয়তো নেশাগ্রস্ত অবস্থায় গরমের কারণে ওই ফ্রিজারে ঢুকে গিয়েছিলেন। এরপরই কোনও কারণবশত তাঁর মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে। যদিও মৃত্যুর প্রকৃত কারণ ঘিরে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। মৃতদেহ ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube