শরিক-মুখী বাজেটে একাধিক সুবিধা বিহার, অন্ধ্রেপ্রদেশের!

তৃতীয়বার ক্ষমতায় ফিরল মোদী সরকার । তবে এবার একক সংখ্যাগরিষ্ঠতায় আসতে পারেননি নরেন্দ্র মোদীর দল । তাই এক প্রকার বিজেপির শরিক দলগুলিকে সন্তুষ্ট করেই পেশ করা হল এবারের বাজেট । শরিক রাজ্যে একাধিক সুবিধার কথা ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সিতারমণ ।

সংসদে এবার পেশ করা হল ‘শরিকমুখী’ বাজেট । এই বাজেটে বিশেষ নজর ছিল বিহার, অন্ধ্রপ্রদেশে । পরিকাঠামো থেকে শুরু করে পর্যটন বিভাগেও বড় বরাদ্দ দেওয়ার কথা ঘোষণা করা হল দুই রাজ্যের জন্য । রাজনৈতিক মহলে গুঞ্জন, নীতীশ, নাইডুর জন্য দরাজ হস্তে বরাদ্দ দিল মোদী সরকার ।

বিহারে সড়ক নির্মাণে বড় বরাদ্দের কথা ঘোষণা করা হল এদিন । নীতীশ কুমারের বিহারে হাইওয়ে নির্মাণের ক্ষেত্রে বরাদ্দ করা হয় ২৬ হাজার কোটি টাকা । পাশাপাশি বিহারে বন্যা নিয়ন্ত্রণের খাতে ১১,৫০০ কোটি টাকা সহ পাওয়ার প্ল্যান্ট-এর জন্য ২১ হাজার কোটি টাকার বরাদ্দর কথা ঘোষণা করা হয় এদিন । একই সঙ্গে, গয়ার বিষ্ণুপাদ, বুদ্ধগয়ার মহাবোধি মন্দিরের জন্য বিশেষ করিডর নির্মাণ করার । নালন্দা পর্যটন কেন্দ্রের ক্ষেত্রেও বিশেষ নজর থাকল কেন্দ্রের । রাজগীরের উন্নয়নের ক্ষেত্রেও বিশেষ বরাদ্দর ঘোষণা করেন অর্থমন্ত্রী ।

অন্যদিকে, অন্ধ্রেপ্রদেশের জন্যও একাধিক ঘোষণা করেন অর্থমন্ত্রী । অমরাবতীতে নতুন রাজধানী নির্মাণের জন্য বরাদ্দ করা হয় ১৫ হাজার কোটি টাকা । একই রকম ভাবে অন্ধ্র গ্রামোন্নয়নে ২.৬৬ কোটি টাকা বরাদ্দ করা হয় ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube