মঙ্গলবার সংসদে বাজেট পেশ করতে এলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ । তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন তিনি । এদিন বেলা ১১টায় বাজেট ভাষণ শুরু করেন তিনি ।
বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ বাজেট পেশ শুরু করলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী । তিনি জানান, দেশবাসী মোদীর নেতৃত্বে আবার ভরসা রেখেছেন । কৃষকদের জন্য কেন্দ্রীয় সরকারের খতিয়ান তুলে ধরেন নির্মলা সীতারমণ । তিনি আরও জানান, কৃষিতে গবেষণার বিষয়ে জোর দেওয়া হচ্ছে । ৫ রাজ্যে কিষাণ ক্রেডিট কার্ড চালু করার কথাও ঘোষণা করেন তিনি । একই সঙ্গে তাঁর বক্তব্য, বিভিন্ন আন্তর্জাতিক ডামাডোলের মধ্যেও ভারতের অর্থনৈতিক বৃদ্ধির হার এখন স্থিতিশীল ।
অন্যদিকে, এবারের বাজেটে প্রভিডেন্ট ফান্ডের ক্ষেত্রেও রয়েছে বিশেষ সুবিধা র ঘোষণা । তাঁর ঘোষণা অনুযায়ী, কর্মীদের একমাসের বেতন দেওয়া হবে প্রভিডেন্ট ফান্ডে । যারা প্রথমবারের জন্য কাজের বাজারে আসছেন তাঁদের জন্যই এই বিশেষ সুবিধার ব্যবস্থা করা হয়েছে । ছোট সংস্থায় কর্মীদের প্রভিডেন্ট ফান্ডে ভর্তুকি দেওয়ার কথা ঘোষণা করেন তিনি ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

