NEET ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে আক্রমণ কুণালের!

ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার দুর্নীতিকাণ্ডের জেরে তোলপাড় দেশজুড়ে। মোটা টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে, এই অভিযোগ উঠতেই সরব হয়েছে শিক্ষার্থী। কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। সোমবার বাজেট অধিবেশন শুরু হতেই ফের সরগরম সংসদ। লোকসভায় বিরোধীদের প্রশ্নবাণে কার্যত বিদ্ধ হল শাসক শিবির। তবে পাল্টা জবাবও দিয়েছেন কেন্দ্রীয় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী। এবার তাঁর মন্তব্য নিয়ে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।

অধিবেশন চলাকালীন ধর্মেন্দ্র প্রধানের একটি বক্তব্য নিজের এক্স হ্যান্ডেলে শেয়ার করেছেন কুণাল ঘোষ। যেখানে শিক্ষামন্ত্রী দাবি করেছেন, ‘সম্পূর্ণ দায়িত্ব নিয়ে জানাচ্ছি গত সাত বছরে কোনও প্রশ্নফাঁসের প্রমাণ পাওয়া যায়নি।‘ কুণাল ঘোষ নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, সারা দুনিয়া জানে প্রশ্নপত্র ফাঁস কেলেঙ্কারি; আর কেন্দ্রীয় মন্ত্রী সংসদে বলছেন, হয়নি!! কেন্দ্রীয় মন্ত্রী জানেন তিনি কী বলছেন?’

সিবিআই নিট দুর্নীতির তদন্তভার হাতে নিতেই বিভিন্ন রাজ্য থেকে অভিযুক্তদের গ্রেফতার করেছে। তদন্ত এখনও চলছে। অনুমান, দেশজুড়েই দুর্নীতির জাল ছড়িয়ে থাকতে পারে। অষ্টাদশ লোকসভার অধিবেশনেও এই ইস্যু ঘিরে শাসক-বিরোধী তরজা দেখা গিয়েছে। বাজেট অধিবেশন শুরু হতেই সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি দেখা গেল। লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী নিট প্রশ্নপত্র ফাঁসকাণ্ডে আলোচনার দাবি তুলেছেন। সরব হয়েছেন সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব সহ অন্যান্য বিরোধীরা।  

এদিন সংসদে দাঁড়িয়ে অখিলেশ যাদব কটাক্ষ করে বলেন, ‘এই সরকার পেপার লিক করায় রেকর্ড অবশ্যই সৃষ্টি করবে।‘ NTA-র ভূমিকাকেও কাঠগড়ায় তোলেন তিনি। কংগ্রেস সাংদ রাহুল গান্ধী বলেন, ‘আমাদের পরীক্ষা ব্যবস্থায় যে সংকটের মুখে তা দেশের কাছে পরিষ্কার। কেবল নিট নয় যেকোনও বড় পরীক্ষাগুলিতেই সমস্যা রয়েছে। শিক্ষামন্ত্রী নিজেকে বাদ দিয়ে সবাইকে দোষারোপ করেছেন। নিট ইস্যুতে শিক্ষামন্ত্রীর ভূমিকা জানতে চান প্রাক্তন কংগ্রেস সভাপতি। সব মিলিয়ে নিট ইস্যুতে আরও একবার লোকসভার পরিবেশ উত্তপ্ত হল সোমবার।  

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube