জোর করে তুলে নিয়ে গিয়ে দুই নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। ইতিমধ্যেই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তদন্তের স্বার্থে তাদের নিজেদের হেফাজতে চাইবে পুলিশ। রবিবার রাতে এই ঘটনাটি ঘটেছে ক্যানিংয়ে।
পুলিশ সূত্রে খবর, গতকাল নির্যাতিতা দুই নাবালিকা টিউশন থেকে ফেরার পথে নিজেদের বন্ধুদের সাথে দেখা করতে গিয়েছিল তালদি এলাকায়। সেইসময়েই হঠাৎ স্থানীয় দুই যুবক সেখানে পৌঁছে নাবালিকাদের বন্ধুদের ভয় দেখিয়ে তাড়িয়ে দেয়। এরপরই সুযোগ পেয়ে দু’জনকে জোর করে নির্জন অন্ধকার জায়গায় তুলে নিয়ে যায় এবং সেখানে তাদের ধর্ষণ করে বলে অভিযোগ। খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতে নাতে অভিযুক্তদের পাকড়াও করে বলেই জানা গিয়েছে।
পুলিশের তরফে আরও জানা গিয়েছে, ধৃত দুই যুবকের নাম লব মাইতি ও বাকিবুল্লা মোল্লা। তারা ওই এলাকারই স্থানীয় বাসিন্দা। তাদের হেফাজতে নিয়ে তদন্ত করতে চায় পুলিশ। অন্যদিকে নির্যাতিতা দুই নাবালিকাকে উদ্ধার করে হোমে পাঠানো হয়েছে বলে খবর।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

