নভেম্বর মাসে রয়েছে আমেরিকায় প্রেসিডেন্ট নির্বাচন । তার আগেই চলছিল তীব্র জল্পনা, আলোচনা, সমালোচনা । শেষ পর্যন্ত ফের একবার মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াই থেকে সরে দাঁড়ালেন জো বাইডেন । রবিবার নির্বাচনী দৌড় থেকে নিজের নাম তুলে নেওয়ার ঘোষণা করেছেন তিনি । সেই মর্মে নিজের সামাজিক মাধ্যমে একটি পোস্ট করেন বর্ষীয়ান এই ডেমক্র্যাট নেতা ।

২০২৪ সালের মার্কিন রাষ্ট্রপতি নির্বাচনের লড়াইয়ে আর শামিল হচ্ছেন না এই ডেমোক্র্যাট নেতা জো বাইডেন । তবে আপাতত পরবর্তী নির্বাচন পর্যন্ত রাষ্ট্রপতি থাকছেন তিনিই । তবে মার্কিন প্রেসিডেন্ট হওয়ার লড়াইয়ে ডেমোক্রাটের প্রার্থী হিসাবে বর্তমান ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের নাম প্রস্তাব করেছেন তিনি ।

বেশ কয়েকদিন ধরে দলের অন্দরেই বাইডেনকে নিয়ে চলছিল নানান জল্পনা । শারীরিক অসুস্থতার সঙ্গে দোসর হয়েছিল তাঁর বাড়তে থাকা বয়স । এমনকি একাধিকবার তাঁর অসংলগ্ন কথাবার্তাও নজরে এসেছিল রাজনৈতিক মহলে । এর সঙ্গে ডিবেটে প্রাক্তন প্রেসিডেন্ট তথা এবারের প্রেসিডেন্ট পদের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের কাছে ধরাশায়ী হওয়ার পর ডেমক্র্যাট মহলে চাপ আরও বৃদ্ধি পায় ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

