পেট্রাপোল বন্দরে দাঁড়িয়ে একাধিক পণ্যবাহী গাড়ি! কেন বৈঠকেও মিলল না সমাধান?

বাংলাদেশে অশান্তির জেরে তিন দিন ধরে পেট্রাপোল বন্দরে কার্যত বন্ধ আমদানি রপ্তানি । পেট্রাপোল বন্দরে আমদানি রপ্তানি চালু করতে দুই দেশের বৈঠক আয়োজন করা হয় । তবে সোমবারের সেই বৈঠকে বাংলাদেশের আধিকারিকরা না আসায় মিলল না সমাধান সূত্র ।

বন্দর সূত্রে খবর, পচনশীল পণ্যের কয়েকটি গাড়ি বাংলাদেশে গেলেও বাকি পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে পেট্রাপোল বন্দরেই । পেট্রাপোল বন্দরে এখনও ৮১২ পণ্যবাহী গাড়ি দাঁড়িয়ে রয়েছে বলে খবর ।

আমদানি রপ্তানি স্বাভাবিক করতে সোমবার পেট্রাপোল জিরো পয়েন্টে দুই দেশের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল । পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্ট সম্পাদক কার্তিক চক্রবর্তীর দাবি, এদিনের এই বৈঠকে বাংলাদেশের এবং ভারতের ল্যান্ডপোর্ট অথরিটি এবং ট্রেড ইউনিয়নের আধিকারিকদের মধ্যে বৈঠক হওয়ার কথা ছিল । ভারতীয় ট্রেড ইউনিয়ন এবং বন্দরের আধিকারিকরা উপস্থিত থাকলেও বাংলাদেশের ট্রেড ইউনিয়নের পদাধিকারী ছাড়া কোন আধিকারিক এই বৈঠকে আসেননি । ফলে আমদানি রপ্তানি চালু নিয়ে কোন সমাধান সূত্রে মেলেনি এদিন । তবে জানা যাচ্ছে, বাংলাদেশের ট্রেড ইউনিয়নের যারা এসেছিলেন তাঁরা কয়েকদিন সময় নিয়েছেন আমদানি রপ্তানি চালু করার ক্ষেত্রে ।

আমদানি রপ্তানি বন্ধ থাকায় কার্যত ফাঁকা পেট্রাপোল বন্দর । ধীর গতিতে চলছে যাত্রী পারাপার । কবে স্বাভাবিক হবে পেট্রাপোল বন্দর সেই প্রতীক্ষায় রয়েছেন পেট্রাপোল বন্দরের সঙ্গে যুক্ত ব্যবসায়ী ও শ্রমিকেরা ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube