রাজারহাটে ‘সেক্সটরশন’, তদন্তে নেমে জালে আরও ২!

রাজারহাটে যৌন চক্রের তদন্তে নেমে রবিবার আরও দু’জন মহিলাকে গ্রেফতার করল রাজারহাট থানার পুলিশ । ধৃতদের নাম মৌসুমী তরফদার এবং মধুশ্রী ঘোষ । দু’জনই ধৃত ইমরান তরফদারের স্ত্রী বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে । রবিবার একজনকে নিউটাউন ইকোপার্ক এলাকার ফ্ল্যাট থেকে গ্রেফতার করা হয় । দ্বিতীয় জনকে রাজারহাট বসিনা এলাকায় একটি বাড়ি থেকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ ।

শুক্রবার রাতে ইমরান তরফদার এবং ৪ মহিলা সহ মোট ৫ জনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ । শনিবার ধৃতদের বারাসাত আদালতে তোলা হয় । আদালতের রায়ে অভিযুক্তদের নিজেদের হেফাজতে নেয় পুলিশ । ইমরান তরফদারকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে তার দুই স্ত্রীর খোঁজ পায় পুলিশ । এরপর গতকাল রাজারহাট বসিনা এবং নিউটাউন ইকোপার্ক এলাকা থেকে দুজনকে গ্রেফতার করে রাজারহাট থানার পুলিশ ।

আজ, সোমবার ধৃতদের বারাসত আদালতে তোলা হবে বলে খবর । ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ । ধৃতদের জিজ্ঞাসাবাদ করে এই কাণ্ডে আর কে বা কারা জড়িত আছে তার খোঁজ চালাবে পুলিশ ।

প্রসঙ্গত জানা যায়, নিউটাউনের এই বাড়িতে চলত ব্লু ফিল্মের শ্যুটিং । খবর পেয়ে বাড়িতে হানা দেন পুলিশ আধিকারিকরা । বাজেয়াপ্ত করা হয় একাধিক সিম কার্ড, সহ সিম বক্স, সেক্স টয়, বেশি ক’টি ক্যামেরা । সূত্রের তথ্য অনুযায়ী জানা যায়, নগ্ন ভিডিয়ো কল করে স্ক্রিন শট নিয়ে করা হত ব্ল্যাকমেল । এরপরেই শুরু হত মোটা অঙ্কের দাবি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube