মধ্যপ্রদেশে মহিলাদের জীবন্ত মাটিচাপা দেওয়ার চেষ্টা!

মধ্যপ্রদেশে প্রকাশ্যে এল হাড় হিম করা এক ঘটনা । জমি নিয়ে শুরু হয়েছিল বিবাদ । তারই মাঝে ২ মহিলাকে জীবন্ত মাটিতে পুঁতে দেওয়ার চেষ্টা করা হল । ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়তেই নিন্দায় সরব বিরোধীরা ।

এই ঘটনায় জানা যায়, মধ্যপ্রদেশের রেওয়া জেলার হিনাউতা অঞ্চলে লিজে নেওয়া জমির উপর দিয়ে রাস্তা তৈরির কাজ চলছিল । সেই কাজেই বাধা দেন আশা পান্ডে ও মমতা পান্ডে নামের স্থানীয় দুই মহিলা । বাক বিতণ্ডার পর ডাম্পার থেকে মাটি, পাথর ফেলে তাদেরকেই চাপা দেওয়ার চেষ্টা চালালো দুষ্কৃতীরা । সূত্রের দাবি, স্থানীয় এক প্রভাবশালীর নির্দেশেই এই ভয়াবহ ঘটনাটি ঘটানো হয় ।

স্থানীয় মানুষরা তাঁদেরকে উদ্ধার করেন । ভয়ঙ্কর ওই ঘটনার জেরে দুই মহিলার মধ্যে একজন সংজ্ঞা হারান । অসুস্থ বোধ করায় তাঁদের দুজনকেই পার্শ্ববর্তী একটি চিকিৎসালয়ে নিয়ে যাওয়া হয় বলেও খবর । ডাম্পারের চালক বিপিন পাণ্ডেকে পুলিশ গ্রেফতার করে বলে জানা যায় । একই সঙ্গে ডাম্পারটিও আটক করে পুলিশ । জানা যায়, অভিযুক্তরা নির্যাতিতাদের আত্মীয় । ইতিমধ্যেই বাকি ২ অভিযুক্তদের খোঁজ করছে পুলিশ ।

এই ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে । ভাইরাল ভিডিওতে দেখা যায়, এক মহিলা কোমর পর্যন্ত ও অপর আরেক মহিলা গলা পর্যন্ত মাটিতে চাপা পড়ে রয়েছেন । আর এই ছবি প্রকাশ্যে আসতেই বিজেপি সরকারকে কটাক্ষ করতে ছাড়ল না নেটিজেন সহ কংগ্রেসও ।

এই ঘটনায় মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়েছে । একজন অভিযুক্তকে গ্রেফতার করা গেলেও বাকি দুজনের খোঁজ চলছে । পাশাপাশি তিনি জানান, মহিলাদের সুরক্ষা সর্বোপরি ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube