পূর্ণিমার কটালে উত্তাল হয়ে উঠেছিল সমুদ্র । সেই উত্তাল সমুদ্রের ঢেউয়ে দু’টি মাছ ভর্তি নৌকা উল্টে দুর্ঘটনা ঘোতে গঙ্গাসাগরে । মাছ ধরে ফেরার সময় দুর্ঘটনার কবলে নৌকা । ক্ষতির মুখে কয়েক লক্ষ টাকা ।
দু’দিন ধরে প্রশাসনের তরফ থেকে মাইকিং করে প্রচার হচ্ছিল । দূরবর্তী স্থানে মাছ ধরার নৌকাগুলো যাতে কুলে ফিরে আসে, কারণ যে কোন মুহূর্তে বিপদ হতে পারে । ইতিমধ্যে গঙ্গাসাগরের বেগুয়া খালীর কাছে মাছ ধরে ফেরার সময় দু’টি ইলিশ ভর্তি দৈনিক মাছ ধরা নৌকা বা ডেইলি ফিশিং বোট সমুদ্রে উথাল পাতাল ঢেউয়ে উল্টে যায় । একই সঙ্গে জানা যায়, অসুস্থ হয়ে পড়ে বেশ কয়েকজন মৎস্যজীবী । তড়িঘড়ি তাদেরকে পাঠানো হয় হাসপাতালে ।
মাঝি-মাল্লাদের চিৎকার শুনে আশেপাশের মৎস্যজীবীরা অন্যান্য ফিশিং বোট নিয়ে ছুটে যায় ঘটনাস্থলে । একই সঙ্গে এলাকার মানুষ ঘটনাস্থলে চলে এসে উদ্ধার করে ওই মৎস্যজীবীদের । তাঁদের কাছ থেকে জানা যায় প্রায় ৪০ থেকে ৪০ কুইন্টাল মাছ ভর্তি নৌকা দু’টির বেশিরভাগ মাছ নদীতে ভেসে যায় । কিছু মাছ উদ্ধার হলেও স্থানীয় মানুষ দড়ি দিয়ে নৌকা দু’টি টেনে উপরে তোলার চেষ্টা করেন ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

