তোলা না দেওয়ায় বন্ধ খেয়া পারাপার! অভিযুক্ত বিজেপি নেতা!

নন্দীগ্রামে তোলা না দেওয়ায় বন্ধ করা হল খেয়া পারাপার । পারাপার বন্ধ করার অভিযোগ উঠল বিজেপি নেতার বিরুদ্ধে । ফলে সমস্যায় পড়তে হল যাত্রীদের ।
জানা যায়, হলদি নদীর খেয়া ঘাটে জায়গার অংশ রয়েছে; এমনই দাবি বিজেপি নেতার । নন্দীগ্রাম এক নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার ঘটনা।

নন্দীগ্রামে বিজেপির বুথ সভাপতির বিরুদ্ধে উঠল তোলাবাজির অভিযোগ । তোলা না দেওয়ায় ফেরি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগও প্রকাশ্যে এল । নন্দীগ্রাম থানায় জমা পড়ল অভিযোগ । নন্দীগ্রামের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার পঞ্চম খন্ড জালপাই গ্রামের ৩২ নম্বর বুথে, পঞ্চম খন্ড জালপাই থেকে হলদিয়ার বালুঘাটা পর্যন্ত পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের কাছ থেকে ফেরি পরিষেবা লিজ নিয়েছিলেন ওই এলাকারই বাসিন্দা প্রভাত মাজি ।

প্রভাত বাবুর অভিযোগ গত কয়েকদিন আগে পঞ্চম খন্ড জলপাইয়ের বাসিন্দা তথা ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজন বিজেপি কর্মীকে নিয়ে এসে, ফেরি পরিষেবা চালু রাখার জন্য তার কাছে মোটা অংকের টাকা দাবি করেন । তিনি ওই টাকা দিতে অস্বীকার করেন । অভিযোগ গতকাল ৩২ নম্বর বুথের বিজেপির বুথ সভাপতি শুভেন্দু জানা বেশ কয়েকজনকে নিয়ে এসে নৌকো থেকে যাত্রীদের নামিয়ে দেন এবং ফেরিঘাট ভাঙচুর করে ফেরির পরিষেবা বন্ধ করে দেন । এই ঘটনায় প্রভাত মাজি নন্দীগ্রাম থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছেন ।

যদিও বিজেপির পক্ষ থেকে সমস্ত অভিযোগ অস্বীকার করা হয়েছে । বিজেপির তমলুক সাংগঠনিক জেলা কমিটির সদস্য সুদীপ দাস বলেন, এই ঘটনার সঙ্গে দলের কোন যোগাযোগ নেই । শুভেন্দু জানার সঙ্গে যাই ঘটনা ঘটে থাকুক তা সম্পূর্ণ ব্যক্তিগত । তবে
তৃণমূল কংগ্রেস সদস্য বিষয়টিকে নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি । নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি বাপ্পাদিত্য গর্গ তিনি সম্পূর্ণ বিষয়টিকে নিয়ে বিজেপিকে তুলোধনা করেছেন ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube