বাজারে গেলেই হাতে ছ্যাকা লাগছে মধ্যবিত্তের । এরই মধ্যে কর্ম বিরতির ডাক দিল পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন । ফলে দাম বাড়ার আশঙ্কা রয়েছে আলুর ।
বাজারে গেলেই পুড়ছে পকেট । হু হু করে বেড়েই চলেছে বাজারদর । মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে প্রায় দিনই অভিযান চালাচ্ছে টাস্ক ফোর্স । তাতেও যেন মিছে না স্বস্তি । এবার আরও কিছুটা বেড়ে গেল মধ্যবিত্তের চিন্তা । জানা যাচ্ছে ফের বাড়তে পারে আলুর দাম । সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য যৌথভাবে কর্ম বিরতির ডাক দিয়েছে পশ্চিমবঙ্গ প্রগতিশীল ব্যবসায়ী সমিতি ও রাজ্য হিমঘর অ্যাসোসিয়েশন । এর ফলে হিমঘরের আলু বাইরে বের হবে না । যার জেরে নতুন করে বাজারে চাহিদার সঙ্কট তৈরি হলে আলুর দাম বাড়ার সম্ভাবনা থাকছে । তাতেই কপালে হাত মধ্যবিত্তের ।
আলু ভর্তি গাড়ি ভিন রাজ্যে যেতে আটকে দেওয়ার অভিযোগে আজ থেকে রাজ্য জুড়ে ধর্মঘটের ডাক দিলেন আলু ব্যবসায়ীরা । ব্যবসায়িক সমিতির কর্মবিরতির ডাকের বিরাট প্রভাব পড়তে পারে আলুর দরে এমনটাই মনে করা হচ্ছে । প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির সম্পাদক লালু মুখোপাধ্যায়ের দাবি, ‘আমরা যে বাজারে আলু সরবরাহের কাজ করি সেটা আজ থেকে বন্ধ আছে । সারা রাজ্য কয়েক হাজার ব্যবসায়ী এই কর্ম বিরতিতে সামিল হয়েছে । আমরা চাই মুখ্যমন্ত্রী বিষয়টি হস্তক্ষেপ করুক । যদিও সিঙ্গুর এলাকার ব্যবসায়ীরা এই কর্মবিরতিতে সামিল না হলেও তাদের দাবি, ‘আমরা এই আন্দোলনকে সমর্থন করি । সাধারণ মানুষের কথা ভেবে আমরা কাজ করছি । আমরাও চাইব মুখ্যমন্ত্রী বিষয়টি দেখুক । এই কারণের জেরে আলু সেভাবে বেরোচ্ছে না, ফলে তৈরি হচ্ছে আলুর দাম বাড়ার সম্ভাবনা ।
এমনিতেই বাজারে সব সবজিরই আগুন-দাম। এবার এক লাফে অনেকটাই দাম বেড়েছে আলুর । আগে যেখানে ২৭,২৮ টাকা কেজি দরে পাওয়া যেত আলু, সেখানে এখন আলুর দাম ৩৫ টাকা। এর উপর হিমঘর বন্ধ থাকলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সব জেলাতেই আলুর এই দাম যে আরো বাড়বে, তেমনটাই আশঙ্কা করা হচ্ছে ।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

