ধর্মতলায় শহীদ সমাবেশ, বিরতির পর আবারও রাজনীতিতে অভিষেক

২১শে জুলাই শহীদ সমাবেশে যোগ দিতে সকাল সকাল বেরিয়ে পড়লেন তৃণমূল কর্মীরা । বেঙ্গল কেমিক্যাল মোড় থেকে মিছিল শুরু করেন ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের নেতৃত্বে প্রায় কয়েক হাজার তৃনমূল কর্মীরা । মুখে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় এর মুখোশ পরেই মিছিল করেন তাঁরা ।

লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয়লাভ করেছে ঘাসফুল শিবির । পাশাপাশি উপনির্বাচনে সাফল্যজনক ফলাফলের পর তৃণমূল কংগ্রেসের প্রথম বড় কর্মসূচি ২১ জুলাই । রবিবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূলের নেতা, কর্মী , সমর্থকরা একে একে আসতে শুরু করে দিয়েছেন ভিক্টোরিয়া হাউস এর সামনে । আজ একুশের মঞ্চ থেকে দলের নেতাকর্মীদের জন্য জরুরি বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়। ২৪ এর ২১ জুলাই থেকে ২৬ লড়ার প্রস্তুতি শুরু হবে।

একুশে জুলাই এর প্রস্তুতি পর্বে দেখা যায়নি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে । চিকিৎসার জন্য বিদেশে ছিলেন তিনি । কলকাতায় ফেরার পরেও কোন ভাবে ব্যবস্থাপনা পরিদর্শনে তাঁর অনুপস্থিতি রাজনৈতিক মহলে বিভিন্ন জল্পনা তৈরি করেছিল । তবে ২১ জুলাই শহীদ দিবসের দিন সোশ্যাল মিডিয়ায় বাংলার মানুষকে ধন্যবাদ জানিয়ে শহীদ দিবসের শুভেচ্ছা বার্তা দিতে দেখা গেল তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ।

২১ জুলাই অমর শহীদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে উত্তরবঙ্গ থেকে প্রায় কুড়ি হাজার তৃণমূল কর্মী এবং সমর্থক বিগত দুদিন ধরে এখানে আছে । তাঁদের নিরাপত্তা, হেলথ ক্যাম, খাবারদাবাদের ব্যবস্থা করা হয় দলের তরফ থেকে ।

আজ সল্টলেকে সেন্ট্রাল পার্কের সামনে থেকে প্রায় ১০০ টি বাসের ব্যবস্থা করা হয় এই সমস্ত কর্মীদের ধর্মতলায় নিয়ে যাওয়া এবং ফেরত নিয়ে আসার উদ্দেশ্যে । সকাল ৮টা নাগাদ এই বাস গুলি ধর্মতলার উদ্দেশ্যে রওনা দেবে উপস্থিত থাকবেন রাজ্যের মন্ত্রী তথা বিধান নগরের বিধায়ক শ্রী সুজিত বোস সহ বিধান নগরের তৃণমূলের নেতৃত্বরা ।

২১ শের মঞ্চের পিছনের নিরাপত্তায় কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিকদের নেতৃত্বে প্রচুর পুলিশ কর্মী মোতায়ন করা হয়েছে। মঞ্চের পিছন দিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ একাধিক ভিভিআইপিরা প্রবেশ করবেন মূল মঞ্চে । মূল মঞ্চের পিছনের প্রবেশ পথে ত্রিস্তরীয় নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে । কিছুটা দূরে দমকলের ইঞ্জিন প্রস্তুত রাখা হয়েছে ।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube