স্যানিটাইজার ব্যবহার করেই মোমবাতি জ্বালানো একদম নয়

নিউজটাইম ওয়েবডেস্ক :  

করোনাভাইরাসের সংক্রমণ রুখতে অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহার করে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর কথা ভাববেন না। তাহলে সমূহ বিপদের আশঙ্কা রয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অ্যালকোহল এমনিতেই দাহ্য। ফলে অ্যালকোহল বেসড্ স্যানিটাইজারও বিপদের শঙ্কা রয়েছে। কয়েকদিন আগেই এরূপ বিপদের মুখে পড়েছেন হরিয়ানার এক ব্যক্তি। হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করে রান্নাঘরে কাজ করছিলেন তিনি। সেই সময় আগুনের সংস্পর্শে আসায় ঘটে বিপত্তি। আগুনে পুড়ে যায় পেট, গলা-সহ তাঁর শরীরের ৩৫ শতাংশ।

এই অবস্থায় শ্রী গঙ্গারাম হাসপাতালের কসমেটিক সার্জারি বিভাগের প্রধান মহেশ মঙ্গল জানান, আগুনের  সামনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করা একেবারেই  উচিত নয়।

একই সতর্কতা জারি করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থাও (হু)। অ্যালকোহল বেসড স্যানিটাইজার প্রসঙ্গে একটি নিবন্ধে জানানো হয়েছে, অ্যালকোহল জাতীয় যে কোনও পদার্থই দাহ্য। তাই তা উচ্চ তাপমাত্রা কিংবা আগুনের শিখা থেকে দূরে সরিয়ে রাখাই শ্রেয়।

অর্থাৎ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আহ্বানে সাড়া দিয়ে রবিবার রাত ন’টার সময় ন’মিনিটের জন্য ঘরের আলো নিভিয়ে প্রদীপ বা মোমবাতি জ্বালানোর সময় থাকতে হবে সতর্ক।

 

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube