ভেষজ মাস্কের ব্যবহারের পরামর্শ স্বাস্থ্য মন্ত্রকের

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশে বেড়েই চলেছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা।তিন হাজার ছাড়িয়েছে।কিন্তু  দেশে এখনও মাস্ক পরার সচেতনতা গড়ে ওঠেনি। পাশাপাশি দেশে মাস্কের যোগানও নেই পর্যাপ্ত পরিমাণে এমন অভিযোগও শোনা গিয়েছে। সেই পরিস্থিতিতেই এবার ঘরেই মাস্ক তৈরি করে পরার বিশেষ আর্জি জানাল স্বাস্থ্য মন্ত্রক।

 

শনিবার স্বাস্থ্য মন্ত্রকের তরফে জানান হয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি নিজেদের সুস্থ রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলা জরুরি। সেই কারণে ঘরে মাস্ক বানানো হোক,সেই মাস্ক কাজ করতেও সক্ষম হবে এবং সামগ্রিকভাবে পরিবেশের জন্য ও ভালো। স্বাস্থ্য মন্ত্রকের তরফে একটি প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানান হয়,যাদের শ্বাসকষ্টজনিত সমস্যা এবং কোনও চিকিৎসাধীন সমস্যা নেই তারাও ঘরে তৈরি মাস্ক ব্যবহার করতে পারেন। মূলত যখন তাঁরা বাইরে বেরচ্ছেন।তখন মাস্ক ব্যবহারের খুবি প্রয়োজন। এই সচেতনা করোনার গোষ্ঠী সংক্রমণ রুখতে ও সহায়তা করবে।”

তবে স্বাস্থ্য মন্ত্রক এও জানিয়েছে যে এটি কোনও স্বাস্থ্যকর্মী কিংবা কোভিড-১৯ রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না কারণ সংক্রমণকে রুখতে তাঁদের একটি নির্দিষ্ট প্রতিরক্ষামূলক মাস্কের প্রয়োজন। স্বাস্থ্য মন্ত্রকের তরফে এও জানান হয়েছে যে, একসাথে দুটি মাস্ক তৈরি করা উচিত। যাতে একটি ব্যবহার করে ধুয়ে দিলে, অপরটি ব্যবহার করা যায়।এছাড়া ঘন ঘন হাত ধোওয়ার দিকে খেয়াল রাখতে বলা হয়েছে।

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube