নিউজটাইম ওয়েবডেস্ক : দিল্লির লোক নায়ক জয় প্রকাশ হাসপাতাল ও জিবি পান্থ হাসপাতাল সোমবার থেকে কোভিড-১৯ ম্যানেজমেন্ট সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। নিজামুদদ্দিনের ঘটনার পর রাজধনীতে কোভিড-১৯ সংক্রমণের সংখ্যা দ্রুত হারে বাড়তে থাকে। এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্যেই এই সিদ্ধান্ত রাজ্য প্রশাসনের। এই সিদ্ধান্তের মুল লক্ষ্য হল সংক্রমনের সম্ভবনা কমানো। অন্যান্য হাসপাতাল গুলিতে অন্য রেগীদের সংক্রামিত হওয়ার একটি সম্ভবনা থেকেই যাচ্ছিল।
করোনা সেন্টার বানানোর ফলে একাধারে যেমন বেশি সংখ্যক রোগীর চিকিৎসা করা যাবে। তেমনই একক স্থানে কোভিড সংক্রামিত এবং আইসোলেশনে থাকা ব্যক্তিদের আলাদা ভাবে রাখা যাবে। এতে সংক্রমণ বাড়ার সম্ভবনা কমবে। এবং পর্যবেক্ষনে থাকা বা পরীক্ষা করতে আসা মানুষের অহেতুক অসুবিধার সম্মুখীন হতে হবে না। এই দুই হাসপাতাল চালু হলে একই সঙ্গে প্রায় ২০০০ রোগীর চিকিৎসা করা যাবে বলে জানায় রাজ্য স্বাস্থ্য মন্ত্রক। এই দুই হাসপাতালের মেডিক্যাল ডিরেক্টর ডাঃ জে সি পাস্সি এদিন জানান, এলএনজেপি ও জি বি পান্থ এই দুই হাসপাতাল এই দুটি হাসপাতাল সম্পুর্ণ ভাবে কোভিড-১৯ সেন্টার হিসেবে ব্যবহৃত হবে। এই কাজটি যত দ্রুত সম্ভব করার চেষ্টা চলছে। অন্যান্য রোগীদের সাথে যাতে করোনা পজিটিভ রোগীদের দুররে রাখা যায় তার জন্যই মূলত এই ব্যবস্থা। তবে স্বাস্থ্য পরিসেবার ক্ষেত্রে অপ্রতুল ভেন্টিলেটর, ও পিপিইর সমস্যার কথাও বলেন তিনি। এই সমস্যাও যত শীঘ্র সম্ভব মেটানোর চেষ্টা চলচে বলে জানান ডাঃ পাস্সি।Latest posts by new_author (see all)
- লকআপ থেকে উধাও বন্দী - January 8, 2023
- নতুন বছরে সিদ্ধি বিনায়কে ভিকি-ক্যাটরিনা - January 6, 2023
- মেসির সংসার, হাতে বিশ্বকাপ, পাশে ১০ নম্বর জার্সিতে পরিবার - December 19, 2022

