রয়েছে নিম্নচাপ তবে ছত্রিশগড়ে পৌঁছে নিম্নচাপ ক্রমশ দুর্বল হয়ে পড়বে । আজ ভারী বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে । তবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে । সোমবার থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে । উত্তরবঙ্গে আজ ও কাল ভারী বৃষ্টি ওপরের দুই জেলায় ।
ফিশারম্যান অ্যালার্ট
মৎস্যজীবীদের জন্য সতর্কবার্তা জারি করা হয়েছে । পশ্চিমবঙ্গ উপকূলসহ বঙ্গোপসাগরে আগামী ১২ ঘন্টায় মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে ।
সিস্টেম
পূর্ব বিহার এবং সংলগ্ন উত্তরবঙ্গের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে । মৌসুমী অক্ষরেখা সক্রিয় রাজস্থানের জয়সালমীর থেকে আজমের হয়ে রায়পুর এর ওপর দিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত । বঙ্গোপসাগরে নিম্নচাপটি শক্তি ক্ষয় করে ওড়িশা অতিক্রম করবে । পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ছত্রিশগড়ের দিকে অবস্থান করবে । সাধারণ নিম্নচাপ হিসেবে সেখানে ভারী বৃষ্টি সম্ভাবনা তৈরি করবে । এছাড়াও ঘূর্ণাবর্ত রয়েছে আসাম হিমাচল প্রদেশ রাজস্থান ও সৌরাষ্ট্র কচ্ছতে ।
দক্ষিণবঙ্গে
★বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ওয়াইড স্প্রেইড রেইন হওয়ার সম্ভাবনা রয়েছে । বৃহস্পতিবার থেকে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে দক্ষিণের জেলাগুলিতে । তবে বৃষ্টি চলবে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন হিসেবে ।
★আজ ২১শে জুলাই দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা থাকবে । বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে । বৃষ্টির সম্ভাবনা বেশি পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে ।
★সোমবার ভারী বৃষ্টির পূর্বাভাস দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব পশ্চিম, মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়াতে। । দক্ষিণবঙ্গের সব জেলাতে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।
★মঙ্গলবার সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি । কলকাতা তো বৃষ্টির সম্ভাবনা বাড়বে । ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব বর্ধমান, হাওড়া ,হুগলি এবং উত্তর ২৪ পরগনা জেলাতে ।
উত্তরবঙ্গ
★মঙ্গলবার পর্যন্ত ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলায় । বুধবার থেকে ফেয়ারলি ওয়াইড স্প্রেইড রেইন উত্তরবঙ্গে ।
★আজ রবিবার উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি ওপরের দিকের পাঁচ জেলাতে । ভারী বৃষ্টি জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় । দার্জিলিং সহ উপরের পাঁচ জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি ।
★সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং জলপাইগুড়ি জেলাতে । বাকি উপরের দিকের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে ।
কলকাতা
রবিবার ২১শে জুলাই মূলত মেঘলা আকাশ । বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টির আশঙ্কা । পাসিং সাওয়ার রেইন । বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি কলকাতায়। সকাল ও দুপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি । রাতেও আরও এক দফায় বৃষ্টি । তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । কাল পরশু বৃষ্টির পরিমাণ বাড়বে।
কলকাতা
কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৮ ডিগ্রি । গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.১ ডিগ্রি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৬৬ থেকে ৯২ শতাংশ । বৃষ্টি হয়েছে সামান্য ২.৭ মিলিমিটার ।
ভিনরাজ্যে
ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অরুণাচল প্রদেশ আসাম মেঘালয় মনিপুর মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড ঝাড়খন্ড বিহার পরিষা পাঞ্জাব হরিয়ানা, রাজস্থান এবং কর্নাটকে । আগামী কয়েক দিন অতি ভারী বৃষ্টির চরম সতর্কতা উত্তরাখন্ড এবং গুজরাট রিজিয়নে । গুজরাট রিজিয়নে বৃষ্টি চলবে । অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকবে উত্তর প্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ কঙ্কন গোয়া মধ্য মহারাষ্ট্র এবং বিদর্ভ এলাকায়।
- সন্দেশখালি দুর্ঘটনায় মামলা দায়ের ন্যাজাট থানায়, অভিযুক্ত ৮ - December 11, 2025
- ইন্ডিগোর সমস্যা নিয়ে সরব মুখ্যমন্ত্রী, কংগ্রেস - December 8, 2025
- সংসদে কংগ্রেসকে নিশানা নরেন্দ্র মোদীর - December 8, 2025

