করোনা পজিটিভ মা জন্ম দিলেন সুস্থ সন্তানের

নিউজটাইম ওয়েবডেস্ক : দেশ জুড়ে করোনার আতঙ্কের মাঝেই এল সুখবর। করোনা আক্রান্ত মা জন্ম দিলেন সুস্থ এবং করোনা মুক্ত পুত্র সন্তান। এইমসের এক চিকিৎসকের সন্তানসম্ভবা স্ত্রীর শরীরে কয়েকদিন আগে পাওয়া ‌যায় করোনা ভাইরাস, তাঁর প্রসবের পর দেখা গেল সদ্য‌জাতের শরীরে নেই এই ভাইরাস। শুক্রবার চিকিৎসকের পুত্র সন্তানের সদ্যজাতের শরীরে কোনোরকম উপসর্গ পাওয়া ‌যায়নি বলে জানাল এইমস দিল্লি।

দিল্লিতে এই প্রথম এমন ঘটনা ঘটল। পিতা – মাতা দু জনএ করোনা পজিটটিভ হলেও সুস্থ তাঁদের সন্তান। এইমসের ফিসিওলজি বিভাগের এই চিকিৎসক প্রথম সংক্রামিত হন কোভিড-১৯এ তাঁর থেকে সংক্রামিত হন তাঁর সন্তানসম্ভবা স্ত্রীও।

দিল্লি এইমস এর মেডিক্যাল সুপারিনটেন্ডেন্ট ডাঃ ডি কে শর্মা সংবাদ মাধ্যমকে জানান, সন্তানের মা এক সুস্থ্য সন্তানের জন্ম দিয়েছে শুক্রবার রাতে।  ডাক্তাররা সমস্ত রকম বিধিনিষেধ মেনে এই প্রসব করিয়েছেন। ‌যেহেতু সন্তানের মা কোভি‌ড পজিটিভ তাই তাঁর প্রসবের সময় উপস্থিত সমস্ত চিকিৎসক ও চিকিৎসাকর্মিরা নিয়ম মেনে পিপিই নিয়েছিলেন। এবং এই সময়ে  ব্যবহৃত সমস্ত চিকিৎসা সংক্রান্ত ‌যন্ত্রপাতি স্যানিটাইজ করা হয়েছে।

ডাঃ নিরজা বাটলার নেতৃত্বে একটি চিকিৎসকের দল চিকিৎসকের স্ত্রীএর কোভিড-১৯ পরীক্ষার ফলাফল জানার পর অত্যন্ত দ্রুত তাঁকে আইসোলেশনে রাখেন। এমনকি তাঁর প্রসবের জন্য তৈরি করা বয় একটি অস্থায়ী অপারেশন থিয়েটারও। এই অপারেশন থিয়েটার কোভিড-১৯ এর ক্লিনিকাল গাইডলাইন মেনেই তৈরি করা হ. বলে জানায় এইমস কর্তৃপক্ষ।

স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাঃ নিরজা বাটলা জানান, মা এবং সন্তান দুজনেই সুস্থ ও স্থিতিশীল। সদ্যজাতকে বর্তমানে প‌র্যবেক্ষণে রাখা হবে।  

Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube