দেড় মাসের বিরতি নিয়ে কী করেছেন অভিষেক? জানালেন সাংসদ

লোকসভা নির্বাচনের পর সাময়িক বিরতি নিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই সময়কালে রাজনীতি থেকে দূরে ছিলেন বলেই মনে করা হয়েছিল। তবে আদতে কি তাই, বিরতি নিয়ে কী করেছেন অভিষেক, একুশের মঞ্চ থেকে নিজেই জানালেন তৃণমূল সাংসদ। দলের ‘নিষ্ক্রিয়’ কর্মীদের উদ্দেশেই দিলেন কড়া বার্তা।

অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) বলেন, যারা পুরসভা, পঞ্চায়েতের দায়িত্বে রয়েছে তাঁদের কর্মীদের কথা ভাবতে হবে, নিজের কথা ভাবলে হবে না। লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় পর্যালোচনা বৈঠক করে গিয়েছি, আমি বলেছি কার কী ভূমিকা ছিল নির্বাচনের পর দল খতিয়ে দেখবে। কার্যত হুঁশিয়ারি দিয়ে বলেন, পুরসভার টিকিট পেয়ে নিজেদের ওয়ার্ডে জিতবেন কিন্তু বিধানসভা-লোকসভা নির্বাচনে দল আশানুরূপ ফল করবেন না, তাহলে দল আপনার বিরুদ্ধে পদক্ষেপ করবে। নিজের নির্বাচনে যে পরিশ্রম করেন সেই পরিশ্রম সব নির্বাচন করতে হবে, কারণ এই লড়াই মমতা বন্দ্যোপাধ্যায় আর তৃণমূল সৈনিকের নয়, বাংলার দশ লক্ষ মানুষের লড়াই।

এরপরই অভিষেক বলেন, যারা ভাবছেন নিজের নির্বাচনে করব আর অন্য নির্বাচনে দল দলের মত বুঝে নেবে। এই যে এক-দেড়মাস আমাকে কোনও রাজনৈতিক কর্মসূচিতে দেখেননি তার কারণ পর্যালোচনার কাজে আমি ব্যস্ত ছিলাম। আগামী তিন মাসের মধ্যে এই ফল আপনারা দেখব। প্রসঙ্গত, লোকসভা নির্বাচনে ২৯ টি আসনে জয় পেলেও রাজ্যের একাধিক বিধানসভা, পঞ্চায়েত ও পুরসভায় পিছিয়ে রয়েছে তৃণমূল। সেখানে এগিয়ে রয়েছে বিজেপি। এনিয়ে নির্বাচনের পর বৈঠকও হয়েছিল শাসক দলের। এবার সরাসরি দলের মধ্যেই ‘নিষ্ক্রিয় ভূমিকা’ নিয়ে সরব হলেন অভিষেক।

২০২৬ সালে বিধানসভা নির্বাচন। একুশের মঞ্চ থেকেই আগামী দিনের লড়াইয়ের জন্য প্রস্তুত হওয়ার বার্তা দিলেন অভিষেক। গত বিধানসভা নির্বাচনগুলির থেকেই ২৬-এ ময়দানে নামতে হবে বলে জানালেন তৃণমূলের সেনাপতি।

নিউজ টাইম চ্যানেলের খবরটি দেখতে এখানে ক্লিক করুন।
Inform others ?
Share On Youtube
Show Buttons
Share On Youtube
Hide Buttons
Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial
Facebook
YouTube